Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2026, 09:00 pm
Last modified: 25 March, 2026, 09:28 pm

Related News

  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • লজিস্টিকস খরচ ২৫% কমলে রপ্তানি বাড়বে ২০%: ডিসিসিআই গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা  
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও

ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

অন্যদিকে, ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে প্রায় ৫০টি ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় রয়েছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2026, 09:00 pm
Last modified: 25 March, 2026, 09:28 pm
ফাইল ছবি/সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটি শেষে নতুন উদ্যোমে সচল হয়ে উঠেছে যশোরের বেনাপোল স্থলবন্দর। বর্তমানে ভারতের পেট্রাপোল বন্দর ও সংলগ্ন বনগাঁ এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী প্রায় ৯০০ ট্রাক রয়েছে। এর মধ্যে পেট্রাপোলে প্রায় ৬০০ ট্রাক এবং বনগাঁ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি পার্কিংয়ে আরও ৩০০ এর বেশি ট্রাক অবস্থান করছে।

দীর্ঘ ছুটির পর মঙ্গলবার সকাল থেকেই বন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ বুধবার পুরোদমে ফিরে এসেছে চিরচেনা ব্যস্ততা।

অন্যদিকে, বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের জন্য প্রায় ৫০টি ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় রয়েছে। দীর্ঘ ছুটির কারণে এই জট তৈরি হলেও উভয় দেশের বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এ জট নিরসনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা জানান, ঈদের ছুটির সময় পণ্যবাহী ট্রাকগুলোর চাপ বাড়ে। তাই বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও সমন্বয় প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই এ যানজট কমে আসবে এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক গতি ফিরে পাবে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান জানান, ঈদের ছুটি শেষে সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট কর্মীরা কাজে যোগ দেওয়ায় পণ্যের গেট পাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে আমদানি-রপ্তানিও ধীরে ধীরে গতি পাচ্ছে।

তিনি জানান, গত দুই দিনে দুই শতাধিক ট্রাক পণ্য আমদানি এবং দেড় শতাধিক ট্রাক পণ্য রপ্তানি সম্পন্ন হয়েছে। 

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের বিভিন্ন শেডে পণ্য আনলোড শুরু হয়েছে এবং দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুই দেশের বন্দর কর্তৃপক্ষ যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বেনাপোল / স্থলবন্দর / রপ্তানি / ট্রাক / পেট্রাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • লজিস্টিকস খরচ ২৫% কমলে রপ্তানি বাড়বে ২০%: ডিসিসিআই গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা  
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net