Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2026, 09:00 pm
Last modified: 25 March, 2026, 09:06 pm

Related News

  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • একাদশ শ্রেণিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন ফাঁকা থাকার সম্ভাবনা
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২১ সালে ৯৩%, ২০২৬ সালে ৬২%: ছয় বছরে এসএসসিতে পাসের হার কমেছে ৩১%

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2026, 09:00 pm
Last modified: 25 March, 2026, 09:06 pm
ছবি: টিবিএস

শিক্ষার্থীদের পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 

আজ বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, '২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হবে।'

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের।

পরীক্ষায় নকল ও যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী জানান, এ ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি কার্যকর করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, 'শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ অপরিহার্য। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে নকল প্রতিরোধ সম্ভব হয়েছে; আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।'

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।
 
Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / এসএসসি / এইচএসসি পরীক্ষা / সিসিটিভি ক্যামেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • একাদশ শ্রেণিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন ফাঁকা থাকার সম্ভাবনা
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২১ সালে ৯৩%, ২০২৬ সালে ৬২%: ছয় বছরে এসএসসিতে পাসের হার কমেছে ৩১%

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net