Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
19 March, 2026, 12:05 pm
Last modified: 19 March, 2026, 12:06 pm

Related News

  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 
  • রেলের সেবার মান বৃদ্ধি ও অব্যবস্থাপনা দূর করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: রেল প্রতিমন্ত্রী 
  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট

গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা

বিগত ৩ দিনে যানজট এড়াতে ধাপে ধাপে ৭৫ শতাংশ কারখানা ছুটি দেওয়া হয়েছে। বুধবার এক দিনেই রেকর্ড ১ হাজার ৪১৪টি (৪০%) কারখানা ছুটি হয়।
এম. আসাদুজ্জামান সাদ
19 March, 2026, 12:05 pm
Last modified: 19 March, 2026, 12:06 pm
সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। ছবি: টিবিএস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। 

তবে আজ দুপুরের পর গাজীপুরের অবশিষ্ট ৮৩৩টি কারখানা ছুটি হলে বিকেলে মহাসড়কে আবারও যাত্রীচাপ ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।

গত সোমবার থেকেই গাজীপুরের শিল্পাঞ্চলের লাখ লাখ শ্রমিক পর্যায়ক্রমে ঢাকা ছাড়তে শুরু করেছেন। বুধবার বিকেলে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে রাতভর মহাসড়কে যানজট ও ভোগান্তি ছিল। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। তবে আজ সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পরিস্থিতি বদলেছে, বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ কম এবং চলাচল স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএ-ভুক্ত মোট ২ হাজার ৮৩৪টি কারখানা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হচ্ছে। বিগত ৩ দিনে যানজট এড়াতে ধাপে ধাপে ৭৫ শতাংশ কারখানা ছুটি দেওয়া হয়েছে। বুধবার এক দিনেই রেকর্ড ১ হাজার ৪১৪টি (৪০%) কারখানা ছুটি হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সবচেয়ে বেশী কারখানা ছুটি হয়েছিল। তাছাড়া বিকালে বৃষ্টির কারণে দুই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে অনুকূল পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

আজ (বৃহস্পতিবার) অবশিষ্ট ২৫ শতাংশ অর্থাৎ ৮৩৩টি কারখানা দুপুরে ছুটি হওয়ার কথা রয়েছে। ফলে বিকালের পর আজ আবারও যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে ও যানজটের ভোগান্তি হতে পারে।

বাড়ি ফেরা মানুষের অভিযোগ, যারা আগে থেকে বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসে জায়গা না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় ট্রাক বা পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে রওনা হচ্ছেন।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, রাত থেকেই আমরা যানজট নিরসনে কাজ করছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিকেলের বাড়তি চাপ সামলাতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

গাজীপুর / ঈদযাত্রা / ঈদের ছুটি / পোশাক কারখানা / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 
  • রেলের সেবার মান বৃদ্ধি ও অব্যবস্থাপনা দূর করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: রেল প্রতিমন্ত্রী 
  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net