Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2026, 10:15 am
Last modified: 18 March, 2026, 10:20 am

Related News

  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়

সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ মার্চের মধ্যে বোনাস এবং ৯ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের কথা ছিল।
টিবিএস রিপোর্ট
18 March, 2026, 10:15 am
Last modified: 18 March, 2026, 10:20 am
তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী। ছবি: টিবিএস

ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার নির্ধারিত সময়সীমা পেরোনোর পাঁচ দিন পরও দেশের প্রায় এক-তৃতীয়াংশ কারখানা শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধ করতে পারেনি।

সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ মার্চের মধ্যে বোনাস এবং ৯ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের কথা ছিল। তবে শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ বিকেল ৪টা পর্যন্ত ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ৩ হাজারের বেশি—প্রায় ৩০ শতাংশ—কারখানা এখনো ঈদের বোনাস দেয়নি।

এছাড়া ১ হাজার ২৬টি কারখানা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ, ফেব্রুয়ারির বেতনও পরিশোধ করেনি। এদিকে, ইতোমধ্যেই ছুটি হয়েছে সরকারি প্রতিষ্ঠান।

এসব কারখানার মধ্যে তৈরি পোশাক খাতের কারখানাই তিন হাজারের বেশি। এ ছাড়া টেক্সটাইল, কেমিক্যালসহ অন্যান্য খাতের ছোট-বড় কারখানাও রয়েছে।

গত বছরগুলোতে তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে কোন খাতে কতটি কারখানায় বেতন ও বোনাস বকেয়া রয়েছে, সে তথ্য প্রকাশ করেনি শিল্প পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে শিল্পাঞ্চল পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগে পোশাক খাতের তথ্য প্রকাশ নিয়ে বিভ্রান্তি তৈরি হতো। তাদের তথ্যের সঙ্গে আমাদের তথ্যের গড়মিল থাকত। তাই এই খাতের আলাদা তথ্য প্রকাশ করা হচ্ছে না।"

এ ছাড়া অন্যান্য কোন খাতের কারখানা বেতন ও বোনাস পরিশোধে বেশি পিছিয়ে রয়েছে, তাও জানায়নি শিল্পাঞ্চল পুলিশ।

যোগাযোগ করা হলে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি এমডি রেজওয়ান সেলিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের চালু কারখানা ১ হাজার ৭৮৫টি। এর মধ্যে মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত মাত্র ৩২টি কারখানায় বোনাস পরিশোধ হয়নি। আর ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে ১৮টি কারখানায়।"

এদিকে শ্রমিক নেতারাও বলছেন, এ বছর এখন পর্যন্ত বেতন ও বোনাস ইস্যুতে বড় ধরনের কোনো অসন্তোষের খবর তাদের কাছে নেই।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আখতার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এখন পর্যন্ত বড় ধরনের কোনো অসন্তোষের কথা শুনিনি। আশা করছি, এবার শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।"

তিনি বলেন, "সরকার পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য ২,৫০০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। পাশাপাশি বকেয়া থাকা নগদ প্রণোদনার টাকাও ছাড় করা হয়েছে। এরপরও যদি কোনো কারখানা মালিক বেতন-বোনাস পরিশোধে টালবাহানা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।"
 
Related Topics

টপ নিউজ

বেতন-বোনাস / ঈদ বোনাস / শ্রমিকের বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net