Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 05:00 pm
Last modified: 12 March, 2026, 05:04 pm

Related News

  • জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট
  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প

স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট

বৃহস্পতিবার (১২ মার্চ) বিমানের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
12 March, 2026, 05:00 pm
Last modified: 12 March, 2026, 05:04 pm
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দীর্ঘ ১২ দিন বন্ধ থাকার পর ঢাকা থেকে দুবাই ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) ঢাকা থেকে এই দুটি গন্তব্যে একটি করে বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিমানের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল।

বিমানের ঘোষণা অনুযায়ী, আগামীকাল ১৩ মার্চ সকাল ৬টায় ঢাকা-আবুধাবি এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা-দুবাই ফ্লাইটটি পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের যেসব যাত্রী গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন, তারা কোনো চার্জ ছাড়াই এই নতুন ফ্লাইটগুলোতে সিট বুকিং দিয়ে ভ্রমণ করতে পারবেন।

আগ্রহী যাত্রীদের সিট বুকিংয়ের জন্য বিমানের যেকোনো সেলস সেন্টার বা কল সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনায় রেখে ফ্লাইটের চার ঘণ্টা আগে পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান সেলস সেন্টার থেকেও সরাসরি বুকিং সেবা প্রদান করা হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো প্রয়োজনীয় আপডেট যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / মধ্যপ্রাচ্য / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট
  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net