Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক

রয়টার্স
12 March, 2026, 09:40 am
Last modified: 12 March, 2026, 09:40 am

Related News

  • নারায়ণগঞ্জে ইটভাটা-মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত

হতাহতের এই সংখ্যাটি এর আগে কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। রয়টার্স এই পরিসংখ্যান প্রকাশের আগ পর্যন্ত পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছিল।
রয়টার্স
12 March, 2026, 09:40 am
Last modified: 12 March, 2026, 09:40 am
২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সময় 'অপারেশন এপিক ফিউরি'-এর অংশ হিসেবে মার্কিন রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন' থেকে একটি 'এফ-৩৫সি' যুদ্ধবিমান উড্ডয়ন করে। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এ বিষয়ে অবগত দুটি সূত্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

হতাহতের এই সংখ্যাটি এর আগে কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। রয়টার্স এই পরিসংখ্যান প্রকাশের আগ পর্যন্ত পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছিল।

রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা আনুমানিক ১৪০ জন এবং তাদের বেশিরভাগেরই আঘাত ছিল সামান্য। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, 'অপারেশন এপিক ফিউরি' শুরুর পর থেকে গত ১০ দিনের ধারাবাহিক হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।

মুখপাত্র আরও জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন। পার্নেল বলেন, গুরুতর আহত আটজন সেনা সদস্যকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তবে আহতদের আঘাতের ধরণ সম্পর্কে রয়টার্স বিস্তারিত নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে বিস্ফোরণের সংস্পর্শে আসার পর সাধারণত সেনাদের মধ্যে যে ধরণের 'ট্রমাটিক ব্রেইন ইনজুরি' বা মস্তিষ্কের আঘাত দেখা দেয়, তা এখানে ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। এছাড়া তারা আরব উপসাগরীয় দেশগুলোতে থাকা বিভিন্ন কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং জ্বালানি অবকাঠামোর ক্ষতিসাধন করেছে।

পেন্টাগনের দাবি, যুদ্ধ শুরুর তুলনায় বর্তমানে ইরানের হামলার সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে। কারণ হিসেবে তারা বলছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের অস্ত্র ভাণ্ডার এবং তাদের সীমিতসংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নিয়মিত বোমাবর্ষণ করছে।

ইরান মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এই লড়াইটি তাদের ধারণার চেয়ে বেশি কঠিন ছিল না।

পেন্টাগনের এক ব্রিফিংয়ে কেইন বলেন, 'আমি মনে করি তারা লড়াই করছে এবং আমি সেটিকে সম্মান করি, কিন্তু আমার মনে হয় না তারা আমাদের ভাবনার চেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষ।'

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / মার্কিন সেনা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • নারায়ণগঞ্জে ইটভাটা-মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net