Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চীন থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানির উদ্যোগ সরকারের, ভারত থেকে বাড়ছে ডিজেল আমদানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 10:10 am
Last modified: 11 March, 2026, 10:15 am

Related News

  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

চীন থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানির উদ্যোগ সরকারের, ভারত থেকে বাড়ছে ডিজেল আমদানি

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিরবচ্ছিন্ন সরবরাহের অনুরোধ করার পর চীনের রাষ্ট্রদূত জ্বালানিমন্ত্রীকে বিপিসি ও চীনা সরবরাহকারীদের মধ্যে আগে নির্ধারিত জ্বালানি আমদানি পরিকল্পনা ভাগাভাগি করার পরামর্শ দেন।
টিবিএস রিপোর্ট
11 March, 2026, 10:10 am
Last modified: 11 March, 2026, 10:15 am
প্রতীকী ছবি: রয়টার্স

চীনা রিফাইনারি থেকে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধের খবরের পর পূর্বনির্ধারিত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চীনা সরবরাহকারীদের কাছ থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

গতকাল (১০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুরোধ করা হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, দুইজন সচিব এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইউনিপেক বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল রপ্তানি করে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আগামী ১৩ থেকে ২৯ মার্চের মধ্যে প্রতিটি ৩০ হাজার টন করে অন্তত তিনটি ডিজেলের চালান পাওয়ার কথা।

এই বিধিনিষেধের পর বিপিসি জানিয়েছে, ওই চালানগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ দেখিয়ে অন্যান্য সরবরাহকারীরাও জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিরবচ্ছিন্ন সরবরাহের অনুরোধ করার পর রাষ্ট্রদূত মন্ত্রীকে বিপিসি ও চীনা সরবরাহকারীদের মধ্যে আগে নির্ধারিত জ্বালানি আমদানি পরিকল্পনা ভাগাভাগি করার পরামর্শ দেন।

চীনা দূতের সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জ্বালানি বিভাগের সূত্র জানিয়েছে, বাংলাদেশ চীনা সরবরাহকারীদের কাছ থেকে প্রত্যাশিত জ্বালানির সরবরাহের সময়সূচি ও পরিমাণের বিস্তারিত দিলে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে বিষয়টি চীনা সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষেরই প্রস্তাব রয়েছে।

তিনি বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় এবং সে বিষয়ে সম্ভাব্য পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি।'

ওয়েন আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি চীন উত্থাপন করেছে, বিশেষ করে সৌর জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে।

বাংলাদেশ চলমান জ্বালানি সংকটের বিষয়টি তুলেছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, 'হ্যাঁ। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তবে এ বিষয়ে এখন মন্তব্য করার অবস্থানে আমি নেই।'

জ্বালানি বিভাগের সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, চীনা কোম্পানিগুলোর সরবরাহ অনিশ্চয়তার বিষয়টি বৈঠকে তুলেছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আমদানি করা হয়েছে

এদিকে জ্বালানি বাজারে 'প্যানিক বায়িং' (আতঙ্কজনিত কেনাকাটা) ও উদ্বেগ বাড়ার মধ্যে গতকাল ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি করেছে বাংলাদেশ। এর আগের দিন বিপিসি ২৭ হাজার টনের বেশি ডিজেল আমদানি করেছিল।

ভারত থেকে ডিজেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, আজ ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল পাবে বিপিসি। ১৩১ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আসবে। পাইপলাইনটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত, যা দুই দেশের মধ্যে সরাসরি ডিজেল পরিবহনের সুযোগ তৈরি করেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরবরাহ সময়সীমার জন্য বিপিসি ও ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনারি নুমালিগড় রিফাইনারি লিমিটেডের মধ্যে পূর্বের চুক্তির আওতায় এই ডিজেল আমদানি হচ্ছে।

এর আগে বিদ্যমান চুক্তির আওতায় ডিজেল রপ্তানি বাড়াতে ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ।

বিপিসি ও নুমালিগড় রিফাইনারি লিমিটেডের চুক্তি অনুযায়ী, সীমান্ত-পারাপারের পাইপলাইনের মাধ্যমে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা।

এই পরিমাণের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, আর চাহিদা অনুযায়ী অতিরিক্ত ৬০ হাজার টন আমদানির সুযোগ বাংলাদেশের রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ২০২৩ সালের মার্চে এই পাইপলাইন উদ্বোধন করা হয়। বছরে প্রায় ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের।

তিনি বলেন, 'চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে ভারত থেকে অন্তত ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা।'

বিপিসি চেয়ারম্যান বলেন, 'আজ (মঙ্গলবার) যে চালানটি আসছে তা ৫ হাজার টনের। আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের জন্য নির্ধারিত পুরো ডিজেলের পরিমাণ আমরা দেশে আনতে পারব।'

বকেয়া বিদ্যুৎ বিল

এদিকে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপ্পা)-এর নেতারা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা ১৪ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আরোপিতলি 'কুইডেটেড ড্যামেজ' (এলডি)-এর বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে বিপ্পার সভাপতি ডেভিড হাসনাতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সরকারকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে অর্থ ছাড় করার আহ্বান জানায়। তারা বলেন, এতে জ্বালানি আমদানির জন্য ঋণপত্র খোলা সম্ভব হবে এবং আসন্ন গ্রীষ্মে ভারী ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী বিল পরিশোধের বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন এবং দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই

বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও আতঙ্কজনিত কেনাকাটার মধ্যেও জ্বালানির দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, 'জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো কারণ নেই।'

এর আগে ৫ মার্চ রাষ্ট্রায়ত্ত সব তেল বিপণন কোম্পানি জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব দেয়, যাতে আতঙ্কজনিত কেনাকাটাকে নিরুৎসাহিত করা যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তাও বাড়ছে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা যৌথভাবে দাম বাড়ানোর সুপারিশ করেন। তাদের মতে, দাম বাড়লে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অতিরিক্ত জ্বালানি মজুত করা থেকে বিরত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মে মাস পর্যন্ত স্বাভাবিক জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার সক্ষমতা রাখে।

জ্বালানিমন্ত্রী বলেন, 'জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে মানুষের যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, তা শিগগিরই কেটে যাবে। বর্তমানে দেশে কোনো ঘাটতি নেই।'

Related Topics

টপ নিউজ

জ্বালানি আমদানি / ডিজেল আমদানি / জ্বালানিমন্ত্রী / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net