Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 06:30 pm
Last modified: 10 March, 2026, 06:36 pm

Related News

  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • ঢাকা দক্ষিণের প্রশাসক ও ওয়াসার এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাহজাহানকে মিয়াকে
  • ডেঙ্গুতে একদিনে নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসির পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 06:30 pm
Last modified: 10 March, 2026, 06:36 pm
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে নগর ভবনে এ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসির পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সমন্বিত সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা অংশ নেন।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালসহ আশপাশের এলাকার যানজট নিরসনে নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো:

১. অবৈধ কাউন্টার ও দোকান উচ্ছেদ: সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটিপাড়া পর্যন্ত সড়কের পাশের সব অবৈধ টিকিট কাউন্টারকে সময় নির্ধারণ করে নোটিশ দেওয়া হবে। এরপর সেগুলো অপসারণ করা হবে। এছাড়া টার্মিনালের ভেতরে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান চালানো হবে।

২. নিয়মতান্ত্রিক কাউন্টার বরাদ্দ: টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর অনুকূলে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাউন্টার বরাদ্দে কাজ করবে।

৩. টার্মিনাল ও বাস-বে ব্যবহার নিশ্চিতকরণ: বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত ৫টি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী ওঠানোর জন্য বাসগুলো মাত্র ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে।

৪. যাত্রী সেবা ও অবকাঠামো উন্নয়ন: যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্যকেন্দ্র এবং মাতৃদুগ্ধ পানের কক্ষ স্থাপন করা হবে। ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কারকাজ, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৫. অতিরিক্ত ভাড়া আদায় রোধ: ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সমাগম বৃদ্ধির সুযোগে কোনো পরিবহন যাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

৬. যানজট নিরসন ও পরিত্যক্ত বাস জব্দ: টার্মিনালের ভেতরে দীর্ঘকাল ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি মূল সড়কের যানজট কমাতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, 'ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদি যানজট নিরসনে সিটি করপোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা আমরা এক সঙ্গে কাজ করব। যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তগুলো যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।'

এছাড়া, মঙ্গলবার বিকেলে নগর ভবনে নতুন ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভার সদস্যরা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর 'গ্রিন সিটি, ক্লিন সিটি' বাস্তবায়নে প্রশাসক দৃঢ় ভূমিকা পালন করবেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / বাস চলাচল / ঈদে যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • ঢাকা দক্ষিণের প্রশাসক ও ওয়াসার এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাহজাহানকে মিয়াকে
  • ডেঙ্গুতে একদিনে নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net