Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
বিএসটিআই'র নেতৃত্বে সারাদেশে ভেজাল বিরোধী অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2021, 12:00 am
Last modified: 12 April, 2021, 12:05 pm

Related News

  • বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই
  • বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা

বিএসটিআই'র নেতৃত্বে সারাদেশে ভেজাল বিরোধী অভিযান

ভেজাল ঠেকাতে ঢাকায় বিএসটিআই  দুটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে, ঢাকার আশপাশের জেলাগুলোতেও পুলিশ, র‍্যাবের সহযোগীতায় এসব মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি উপজেলায় ইউএনওদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান শিল্পমন্ত্রী। 
টিবিএস রিপোর্ট
12 April, 2021, 12:00 am
Last modified: 12 April, 2021, 12:05 pm

আসন্ন রমজান মাসে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিক্রি ঠেকাতে বাংলাদেশ স্ট্যান্ডার্ন্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নেতৃত্বে সারাদেশে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে শিল্পমন্ত্রণালয়।  

রোববার সকালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ এমপি এ কথা জানান। 

সংবাদ সম্মেলনে বলা হয়, মুড়ি খেজুর, সফট ড্রিংকস, ফ্রুট ড্রিংকস, ড্রিংক সিরাপ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, সেমাই, পানিসহ বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতি মুনাফার চিন্তা করে ভেজাল পণ্য বিক্রি করে। 

ভেজাল ঠেকাতে ঢাকায় বিএসটিআই  দুটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে, ঢাকার আশপাশের জেলাগুলোতেও পুলিশ, র‍্যাবের সহযোগীতায় এসব মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি উপজেলায় ইউএনওদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান মন্ত্রী। 

শিল্পমন্ত্রী বলেন, "মুসলিম দেশগুলোতে রোজায় ব্যবসায়ীরা পণ্যের দাম কমায়। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির ব্যবসায়ী রয়েছে যারা দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে। এসব ব্যবসায়ীদের বিষয়ে সরকার জিরো টলারেন্স প্রদর্শন করবে।" 

এ সময় চিনির মজুদ নিয়ে নূরুল মজিদ বলেন, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চিনি ন্যায্য মূল্যেই বিক্রি হবে। 

তিনি খোলা চিনি ৬০ টাকা এবং প্যাকেটের চিনি ৬৫ টাকায় বিক্রি হবে বলে জানান। 

তবে মন্ত্রীর দেওয়া তথ্যের চেয়ে চিনির দাম বেশি হবে উল্লেখ করে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, "সরকার আগে ডিলারদের কোন কমিশন দিত না। এবার থেকে খোলা চিনির ক্ষেত্রে ৩ টাকা করে ডিলারদের কমিশন ধরা হয়েছে। এতে করে ডিলাররা ৬৩ টাকায় চিনি বিক্রি করবে। এছাড়া প্যাকেটের চিনির ডিলারপ্রাইস ৬৮ টাকা। এটি যেসব সুপারশপে বা দোকানে বিক্রি হচ্ছে তা ৭৫ টাকার বেশি হবে না।" 

বর্তমানে করপোরেশনের কাছে ৪০ হাজার টনের মত চিনি মজুদ রয়েছে বলে জানান তিনি। তবে বাজারে চিনির দাম বেশি বেড়ে গেলে সরকার ভ্রাম্যমান দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে চিনি বিক্রি করবে। 

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, "জনগণ যাতে ভেজাল খাদ্য থেকে মুক্ত থাকে সেজন্য মনিটরিং জোরদার করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ভেজাল দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মহামারিতে মৃত্যুর কথা চিন্তা না করে বেশি করে অর্থকড়ি বানানোর জন্য চেষ্টা করছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে।" 
 
Related Topics

টপ নিউজ

শিল্পমন্ত্রী / ভেজাল বিরোধী অভিযান / বিএসটিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই
  • বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net