Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

আন্তর্জাতিক

ডয়েচে ভেলে
08 March, 2026, 05:25 pm
Last modified: 08 March, 2026, 06:06 pm

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

টেলিগ্রাফ যুক্তরাজ্যের অন্যতম পুরোনো এবং প্রভাবশালী একটি সংবাদপত্র। রক্ষণশীল বা ডানপন্থী রাজনীতির প্রতি ঝোঁক থাকায় একে প্রায়শই যুক্তরাজ্যের রক্ষণশীল রাজনৈতিক দল 'টোরি' পার্টির সাথে মিলিয়ে 'টোরিগ্রাফ' নামে ডাকা হয়।
ডয়েচে ভেলে
08 March, 2026, 05:25 pm
Last modified: 08 March, 2026, 06:06 pm
ছবি : সংগৃহীত

ব্রিটিশ সংবাদপত্র প্রকাশনা প্রতিষ্ঠান 'টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ'-কে কিনে নিতে চুক্তি স্বাক্ষর করেছে বার্লিনভিত্তিক মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার। শুক্রবার (৬ মার্চ) এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, ৫৭ কোটি ৫০ লাখ পাউন্ডে (যা প্রায় ৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমান) এই চুক্তিটি হয়েছে।

এই চুক্তির মধ্য দিয়ে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের মালিকানা নিয়ে দীর্ঘদিনের চলা জল্পনা-কল্পনার অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ১৭১ বছর পুরোনো ডানপন্থী পত্রিকা ডেইলি টেলিগ্রাফ এবং এর রবিবারের সংস্করণ 'সানডে সিস্টার পেপার' এই গ্রুপের অধীনেই প্রকাশিত হয়। তবে চুক্তিটি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

টেলিগ্রাফের মালিকানা চুক্তিতে যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও আমিরাতের যৌথ বিনিয়োগে গঠিত 'রেডবার্ড আইএমআই' কনসোর্টিয়ামের কাছ থেকে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) অধিগ্রহণ করতে চায় স্প্রিঙ্গার। টেলিগ্রাফ যুক্তরাজ্যের অন্যতম পুরোনো এবং প্রভাবশালী একটি সংবাদপত্র। রক্ষণশীল বা ডানপন্থী রাজনীতির প্রতি ঝোঁক থাকায় একে প্রায়শই যুক্তরাজ্যের রক্ষণশীল রাজনৈতিক দল 'টোরি' পার্টির সাথে মিলিয়ে 'টোরিগ্রাফ' নামে ডাকা হয়।

চুক্তিতে উভয় পক্ষই সম্মত হয়েছে যে, টেলিগ্রাফের এই দীর্ঘদিনের ব্র্যান্ডের মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে। একই সাথে ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হবে।

এক্সেল স্প্রিঙ্গার জানিয়েছে, তারা টেলিগ্রাফে বিনিয়োগ করে এটিকে 'ইংরেজিভাষী বিশ্বের প্রধান ডানপন্থী বা সেন্টার-রাইট মিডিয়া আউটলেটে' পরিণত করতে চায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে পত্রিকাটির সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে তাদের।

এক্সেল স্প্রিঙ্গারের সিইও ম্যাথিয়াস ডপফনার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, '২০ বছরেরও বেশি সময় আগে আমরা টেলিগ্রাফ কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন সফল হইনি। আজ আমাদের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।'

তিনি আরও বলেন, 'টেলিগ্রাফ স্বাধীনতা, ব্যক্তিগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্মুক্ত সমাজ ও বাজার অর্থনীতির পক্ষে কথা বলে। এই বিশ্বাসগুলো আমাদের এক্সেল স্প্রিঙ্গারের মৌলিক মূল্যবোধের সাথে মিলে যায়।' এ সময় তিনি পত্রিকার সম্পাদকীয় স্বাধীনতার ওপরও জোর দেন এবং একে 'পবিত্র' বলে উল্লেখ করেন।

জার্মান সংবাদপত্রের মধ্যে দুটি বড় প্রতিষ্ঠানের মালিক অ্যাক্সেল স্প্রিনজার। ছবি: মনিকা স্কোলিমোস্কা/ডিপিএ/পিকচার অ্যালায়েন্স

জার্মান এই মিডিয়া গ্রুপটি ইতিমধ্যেই বিশ্বখ্যাত বেশ কয়েকটি পত্রিকার মালিক। এর মধ্যে রয়েছে বহুল প্রচারিত জার্মান ট্যাবলয়েড 'বিল্ড', 'ওয়েল্ট' পত্রিকা, এবং পরিচিত সংবাদমাধ্যম 'বিজনেস ইনসাইডার' ও 'পলিটিকো'।

কেন বিক্রির মুখে পড়েছিল টেলিগ্রাফ?

টেলিগ্রাফের নতুন মালিক খোঁজার প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালের জুন মাসে। সে সময় পত্রিকাটির দীর্ঘদিনের মালিক বার্কলে পরিবার ১২০ কোটি পাউন্ডের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ফলে পাওনাদার হিসেবে লয়েডস ব্যাংকিং গ্রুপ পত্রিকাটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

পরবর্তীতে রেডবার্ড আইএমআই লয়েডসকে ৬০ কোটি পাউন্ড ঋণ শোধ করে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জাতীয় সংবাদপত্রের ওপর বিদেশি রাষ্ট্রগুলোর মালিকানা বা নিয়ন্ত্রণ আটকাতে যুক্তরাজ্য সরকার নতুন আইন পাস করলে এই মালিকানা হস্তান্তর বাধাগ্রস্ত হয়।

এরপর যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স আবুধাবি-সমর্থিত আইএমআই-এর সাথে একটি অংশীদারি চুক্তি করার চেষ্টা করে। তবে ২০২৫ সালের নভেম্বরে সেই পরিকল্পনাও ভেস্তে যায়।

এরপর ডানপন্থী পত্রিকা 'ডেইলি মেইল'-এর মালিক ৫০ কোটি পাউন্ডের একটি প্রস্তাব দিলে সেটিও বাধাগ্রস্ত হয়। যুক্তরাজ্যের গণমাধ্যমে 'বহুত্ববাদী মতামত' বজায় রাখার ওপর এই বিক্রির সম্ভাব্য প্রভাব নিয়ে তদন্তের নির্দেশ দেয় সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালে ব্রিটিশ হেজ ফান্ড বিনিয়োগকারী পল মার্শাল ডানপন্থী সংবাদ পত্রিকা 'দ্য স্পেক্টেটর' কিনে নেন, যা একসময় বার্কলে পরিবারের মালিকানাধীন ছিল। পল মার্শাল ডানপন্থী সম্প্রচারমাধ্যম 'জিবি নিউজ' এবং সংবাদ ও মতামতভিত্তিক ওয়েবসাইট 'আনহার্ড'-এরও মালিক। তিনিও এর আগে টিএমজি (টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ) কেনার চেষ্টা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

টেলিগ্রাফ / জার্মানি / এক্সেল স্প্রিংগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net