Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

আন্তর্জাতিক

সিএনএন
06 March, 2026, 09:55 pm
Last modified: 06 March, 2026, 10:11 pm

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন নেতা বেছে নেওয়া খুব সহজ হবে এবং এতে তারও ভূমিকা থাকা উচিত। তিনি বিষয়টিকে ভেনেজুয়েলার ঘটনার সঙ্গে তুলনা করেন।
সিএনএন
06 March, 2026, 09:55 pm
Last modified: 06 March, 2026, 10:11 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব 'ক্ষমতাহীন হয়ে গেছে'। তিনি ইরানে এমন নতুন নেতৃত্ব চান যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভালো আচরণ করবে।  

'গত সপ্তাহে ইরান যা ছিল, এখন আর তা নেই। এক সপ্তাহ আগে তারা শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের ক্ষমতা কার্যত ভেঙে দেওয়া হয়েছে', বলেন ট্রাম্প।

তিনি বলেন, নতুন নেতা বেছে নেওয়া খুব সহজ হবে এবং এতে তারও ভূমিকা থাকা উচিত। তিনি এই বিষয়কে ভেনেজুয়েলার ঘটনার সঙ্গে তুলনা করেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ৬ জানুয়ারি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। যুক্তরাষ্ট্রের নজরদারিতে তিনি এখন দেশ পরিচালনা করছেন।  

ট্রাম্প আরও বলেন, 'এটা খুব সহজেই কাজ করবে। ভেনেজুয়েলার মতোই হবে। সেখানে এখন আমাদের খুব ভালো একজন নেতা আছেন। তিনি দারুণ কাজ করছেন। ঠিক ভেনেজুয়েলার মতোই এখানে (ইরান) হবে।'

ট্রাম্প জানান, হোক ইরান গণতান্ত্রিক দেশ নয়, কিংবা কোনো ধর্মীয় নেতা দেশটির নেতৃত্ব দিচ্ছেন, এতে তার কোনো আপত্তি নেই।

'..আমার ধর্মীয় নেতাদের সঙ্গে সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি এবং তারা অসাধারণ',  তিনি বলেন।

ইরান অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র হোক, সেটি তিনি চান কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'না, আমি বলছি এমন একজন নেতা দরকার যিনি ন্যায়বিচার করবেন, ভালো কাজ করবেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভালো আচরণ করবেন এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও সম্মান করবেন—ওরা সবাই আমাদের অংশীদার।'

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হয়েছে এবং তারা 'আমাদের জন্য লড়ছে'।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন, '১০ এর মধ্যে এটা ১২ বা হয়তো ১৫।'

তবে তেলের দাম বৃদ্ধি নিয়ে তিনি চিন্তিত নন বলে জানান। বলেন, 'সমস্যা নেই। এটা সাময়িক হবে। খুব দ্রুত দাম আবার কমে যাবে।' হরমুজ প্রণালীর বিষয়টাও 'ইতোমধ্যে সমাধান করে ফেলেছেন' বলে দাবি করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট / নিকোলাস মাদুরো / ভেনেজুয়েলা / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net