Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 05:50 pm
Last modified: 05 March, 2026, 05:52 pm

Related News

  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • বিশেষ বিধানে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সীমাহীন দুর্নীতি পেয়েছে জাতীয় কমিটি
  • গরম ঘনাচ্ছে; রমজানে বিদ্যুৎ চাহিদা মেটাতে তোড়জোড় সরকারের
  • বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল, তবে আইনের অধীনে হওয়া চুক্তি থাকছে

সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 05:50 pm
Last modified: 05 March, 2026, 05:52 pm
ফাইল ছবি

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষে সরকারি সব অফিসে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার পরিহার করতে হবে। এ জন্য জানালা, দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিসে বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট জ্বালানো থেকে বিরত থাকতে হবে। অফিস চলাকালীন ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়েছে, অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমের মতো স্থানগুলোতে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে চিঠিতে।

সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসিসহ সকল যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

বিদ্যুতের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে যাবতীয় আলোকসজ্জা পরিহার করার এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ ও জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • বিশেষ বিধানে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সীমাহীন দুর্নীতি পেয়েছে জাতীয় কমিটি
  • গরম ঘনাচ্ছে; রমজানে বিদ্যুৎ চাহিদা মেটাতে তোড়জোড় সরকারের
  • বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল, তবে আইনের অধীনে হওয়া চুক্তি থাকছে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net