Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
সৌদি থেকে হোসনে আরাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2019, 11:35 am
Last modified: 26 November, 2019, 11:39 am

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

সৌদি থেকে হোসনে আরাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

তিনি এখন সৌদি আরবের নাজরান এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন। যা জেদ্দা থেকে হাজার কিলোমিটার দূরে...
টিবিএস রিপোর্ট
26 November, 2019, 11:35 am
Last modified: 26 November, 2019, 11:39 am

সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানানো গৃহকর্মী হোসনে আরাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি এখন সৌদি আরবের নাজরান এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন। যা জেদ্দা থেকে হাজার কিলোমিটার দূরে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত পদক্ষেপে হোসনে আরাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে সোমরার রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোসনে আরার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আসে।

এরপর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। হোসনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইংয়ের কর্মকর্তা কে এম সালাহউদ্দিন সোমবার রাতে এক বার্তায় বলেছেন, ওই নারী তাদের জানিয়েছেন যে তিনি এখন নিরাপদে রয়েছেন।

গত ২২ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠান হ‌বিগ‌ঞ্জের গৃহবধূ হোসনে আরা।
স্ত্রী‌কে নিরাপদে দেশে ফেরত আনতে সরকা‌রের কা‌ছে আকুতি জা‌নিয়ে‌ছেন তার স্বামী শফিউল্লাহ।

হোসনার পরিবার সূত্রে জানা গেছে, দিন বিশেক আগে দালাল শাহীন মিয়া ও প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসীস (আরএল-৭৫২) এর মাধ্যমে সৌদি যায় হবিগঞ্জের মেয়ে হোসনা। ত‌বে গত ৬ নভেম্বর সৌদি যাওয়ার পর থেকে সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ব‌লে তিনি অভি‌যোগ করে‌ছেন।

হোসনে আরা ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে জীবন বাঁচানোর আকুতি জানান স্বামী শফিউল্লাহর কাছে। কোনও উপায়ন্তর না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে, তারা হোসনা‌কে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করেন পরিবারের কাছে।
ব্র্যাকের অ‌ভিবাসন কর্মসূ‌চির প্রধান শ‌রিফুল হাসান জানান, কোনও উপায় না পেয়ে ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন হোসনার স্বামী শফিউল্লাহ। এরপর নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে পরিবারটিকে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

এর আগে, পঞ্চগড়ের সুমি আক্তারও সৌদি আরবের নাজরান এলাকায় নির্যাতনের শিকার হয়ে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত পদক্ষেপে গত ১৫ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি কনসুলেট / সৌদির শ্রমবাজার / গৃহকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net