Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 03:50 pm
Last modified: 01 March, 2026, 03:57 pm

Related News

  • ‘ড্যান্সিং মিসাইল’ দিয়ে ইসরায়েলে হামলার দাবি ইরানের; ৭ মিনিটে পৌঁছাতে পারে তেল আবিবে
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • জ্বালানি তেলের সবচেয়ে বড় কৌশলগত মজুদ কার কাছে?
  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৪৩,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত; খারগ দ্বীপে ৯০ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  

অন্য এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গতকাল (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৯) অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল, সেটি আগামীকাল (২ মার্চ) দুপুর ১.০০ ঘটিকায় রিয়াদের উদ্দেশে যাত্রা করবে। 
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 03:50 pm
Last modified: 01 March, 2026, 03:57 pm
ছবি: সংগৃহীত

দোহা, দুবাই এবং আবুধাবি ব্যতিত মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে। 

আজ রোববার (১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট নির্ধারিত সময়েই ঢাকা ত্যাগ করবে। তবে দোহা, দুবাই এবং আবুধাবি—এই তিনটি গন্তব্য বর্তমানে এই তালিকার বাইরে থাকবে। অর্থাৎ, এই তিনটি শহর ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল রুটে বিমানের ফ্লাইট সূচি অপরিবর্তিত থাকছে। 

এদিকে অন্য এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গতকাল (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৯) অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল, সেটি আগামীকাল (২ মার্চ) দুপুর ১.০০ ঘটিকায় রিয়াদের উদ্দেশে যাত্রা করবে। 

সংশ্লিষ্ট ফ্লাইটের সম্মানিত যাত্রীগণকে নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের চারটি দেশ—সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত এবং বাহরাইনে সব ধরনের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কিছু রুট বাদে পুনরায় ফ্লাইট কার্যক্রম সচল করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / মধ্যপ্রাচ্য / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ‘ড্যান্সিং মিসাইল’ দিয়ে ইসরায়েলে হামলার দাবি ইরানের; ৭ মিনিটে পৌঁছাতে পারে তেল আবিবে
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • জ্বালানি তেলের সবচেয়ে বড় কৌশলগত মজুদ কার কাছে?
  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৪৩,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত; খারগ দ্বীপে ৯০ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net