Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2026, 01:25 pm
Last modified: 28 February, 2026, 01:28 pm

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, "বর্তমান গভর্নরের সাথে যে বিষয়গুলো (খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ) যুক্ত হয়েছে, সরকার চাইলে এ ধরনের সমালোচনা এড়িয়ে আরও ভালো নিয়োগ দিতে পারত। সে ধরনের লোকবল সরকারের হাতে ছিল।"
টিবিএস রিপোর্ট
28 February, 2026, 01:25 pm
Last modified: 28 February, 2026, 01:28 pm
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে 'নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব মন্তব্য করেন। ছবি: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকার একটি 'দুর্বল পদক্ষেপ' নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, এই নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে 'নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব মন্তব্য করেন।

নতুন গভর্নরের নিয়োগ প্রসঙ্গে ড. মোয়াজ্জেম বলেন, "বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে, গভর্নর নিয়োগের ক্ষেত্রে বর্তমান সরকার একটি দুর্বল পদক্ষেপ নিয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল। বর্তমান গভর্নরের সাথে যে বিষয়গুলো (খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ) যুক্ত হয়েছে, সরকার চাইলে এ ধরনের সমালোচনা এড়িয়ে আরও ভালো নিয়োগ দিতে পারত। সে ধরনের লোকবল সরকারের হাতে ছিল।"

আর্থিক খাতের সংস্কারে সাবেক গভর্নরের ভূমিকার প্রশংসা করে সিপিডির এই গবেষণা পরিচালক বলেন, "আর্থিক খাতে যে সংস্কারগুলো হয়েছে, তা অনেকটাই ব্যক্তি উদ্যোগে হয়েছে। সদ্য সাবেক গভর্নর এই খাতে দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। সংস্কার সবসময়ই বাধার সৃষ্টি করে এবং এর পেছনে স্বার্থগোষ্ঠী কাজ করে। কিন্তু তিনি নিজস্ব যুক্তি-তর্ক দিয়ে সংস্কার এগিয়ে নিয়েছিলেন।"

তিনি আরও বলেন, "আমি এখনও মনে করি, আর্থিক খাতের সংস্কার ও ফিরে আসার প্রক্রিয়া অব্যাহত রাখতে নতুন সরকারের উচিত ছিল উনার মতো ব্যক্তিকে কন্টিনিউ করা।"

বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই উল্লেখ করে ড. মোয়াজ্জেম বলেন, "বর্তমানে বয়স ন্যূনতম ৩৫ বছর হওয়া ছাড়া আর কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়াটি আইনবদ্ধ ও মানদণ্ডভিত্তিক করা উচিত।"

এক্ষেত্রে ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) উদাহরণ টেনে তিনি বলেন, "আরবিআই-তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি থাকে, যারা অন্তত ২০ বছরের অভিজ্ঞতা, প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা এবং শিক্ষাগত যোগ্যতা (মাস্টার্স বা পিএইচডি) বিবেচনা করে প্রার্থী বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করে।"

বাংলাদেশেও আগামী দিনে গভর্নর বা রাষ্ট্রের এ ধরনের সিনিয়র পদে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে স্ক্রিনিং ও সাক্ষাৎকারের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সেখান থেকে নিয়োগ দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে সিপিডি।

এছাড়া, বর্তমান সরকার পুঁজিবাজারকে আরও বেশি 'ডি-রেগুলেট' করতে চাইছে উল্লেখ করে ড. মোয়াজ্জেম সতর্ক করেন, "বাংলাদেশের আর্থিক খাতের দুর্বলতার কারণে এখানে এখনও কঠোর নজরদারি বা 'স্ট্রিক্ট রেগুলেশনের' প্রয়োজন রয়েছে।"

Related Topics

টপ নিউজ

নতুন গভর্নর / বাংলাদেশ ব্যাংক / সরকার / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net