Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ১২ লাখ কৃষকের জন্য স্বস্তি আনতে পারে: সেলিম রায়হান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 09:30 pm
Last modified: 26 February, 2026, 09:34 pm

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • দেশের ৭০% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সরকার কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষি মন্ত্রী
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ১২ লাখ কৃষকের জন্য স্বস্তি আনতে পারে: সেলিম রায়হান

তিনি বলেন, তবে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব এবং অর্থায়নের উৎস নিয়েও ভাবনা খুবই জরুরি। প্রায় ১৫৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় সরকার কীভাবে বহন করবে - তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 09:30 pm
Last modified: 26 February, 2026, 09:34 pm
ড. সেলিম রায়হান। স্কেচ: টিবিএস

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত ১২ লাখ কৃষকের জন্য স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করেন অধ্যাপক ড. সেলিম রায়হান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে সেলিম রায়হান বলেন, নতুন সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য তাৎপর্যপূর্ণ স্বস্তি বয়ে আনতে পারে

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে অনেক কৃষকই মৌসুমি ফসলহানী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাজারমূল্যের ওঠানামার কারণে ঋণের চাপে পড়ে যান। এই প্রেক্ষাপটে প্রায় ১৫৫০ কোটি টাকা মওকুফের উদ্যোগ তাদের তাৎক্ষণিক আর্থিক চাপ কমাবে, পুনরায় চাষাবাদে বিনিয়োগের সুযোগ দেবে এবং মানসিক স্বস্তিও এনে দেবে। বিশেষ করে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য এটি একটি নতুন সূচনার সুযোগ তৈরি করতে পারে, যা সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়াতে সহায়ক হতে পারে।

পোস্টে তিনি আরও লেখেন, তবে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব এবং অর্থায়নের উৎস নিয়েও ভাবনা খুবই জরুরি। প্রায় ১৫৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় সরকার কীভাবে বহন করবে - তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এটি সরাসরি বাজেট বরাদ্দ থেকে আসে, তাহলে অন্য খাতে ব্যয় সংকোচন বা পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। আবার ব্যাংকগুলিকে ক্ষতিপূরণ দিতে সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হলে বাজেট ঘাটতি ও সরকারি ঋণের চাপ বাড়তে পারে।

তিনি বলেন, পাশাপাশি ঋণ মওকুফ ভবিষ্যতে নিয়মিত ঋণ পরিশোধের প্রবণতায় প্রভাব ফেলতে পারে, ব্যাংকিং খাতে শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধে অনীহার প্রবণতা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। নিয়মিত ঋণ পরিশোধকারীরা এতে বৈষম্যের অনুভূতিও পেতে পারেন।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে প্রকৃত উপকারভোগীরাই সুবিধা পান। কোনো ধরনের অপব্যবহার, অনিয়ম বা দুর্নীতি হলে এ উদ্যোগের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হতে পারে এবং জনআস্থাও ক্ষুণ্ন হতে পারে। তাই কার্যকর নজরদারি ও সুশাসনের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি।

অধ্যাপক সেলিম রায়হান বলেন, সত্যিকার অর্থে, নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ হবে - ঋণ মওকুফের পাশাপাশি টেকসই কৃষি সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ফসল বীমা ও সহজ শর্তে পুনঃঅর্থায়নের মতো কাঠামোগত সংস্কার চালু করা, যাতে কৃষি খাত দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।

Related Topics

টপ নিউজ

কৃষি ঋণ মওকুফ / কৃষক / ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • দেশের ৭০% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সরকার কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষি মন্ত্রী
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net