Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 04:40 pm
Last modified: 24 February, 2026, 04:47 pm

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • ঢাকা ও গাইবান্ধায় নির্বাচনে কারচুপির অভিযোগ করে হাইকোর্টে আবেদন জামায়াতের, শেরপুরে বিএনপির 

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচনে আলাদাভাবে আর গণভোট আয়োজনের প্রয়োজন পড়ছে না।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 04:40 pm
Last modified: 24 February, 2026, 04:47 pm
ফাইল ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এই দুই আসনের নির্বাচনি তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। এরপর ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ১৪ মার্চ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই দুই আসনের ভোটের সময়সূচি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সেই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে জয়লাভ করেন। পরবর্তীকালে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, জাতীয় নির্বাচনের মূল তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল। এই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও কমিশন জানিয়েছে, আগে যারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন তাদের নতুন করে আর মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ায় শেরপুর-৩ আসনে আলাদাভাবে আর গণভোট আয়োজনের প্রয়োজন পড়ছে না।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / নির্বাচন / তফসিল ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • ঢাকা ও গাইবান্ধায় নির্বাচনে কারচুপির অভিযোগ করে হাইকোর্টে আবেদন জামায়াতের, শেরপুরে বিএনপির 

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net