Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
ভিন্ন প্রজাতির দুই প্রাণীর ব্যতিক্রমী বন্ধুত্ব, মৃত্যুও একই দিনে

আন্তর্জাতিক

বিবিসি
24 February, 2026, 12:55 pm
Last modified: 24 February, 2026, 12:58 pm

Related News

  • বিড়াল: বন্ধুত্ব
  • পুরুষ-নারী কি সত্যিই শুধুই বন্ধু হতে পারে?
  • বন্ধু থেকে শত্রু: ট্রাম্প-মাস্ক সম্পর্কের নাটকীয় অবসান
  • পুতিনের আমন্ত্রণে মস্কোয় শি জিনপিং
  • বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুরের যখন সাক্ষাৎ হয়!

ভিন্ন প্রজাতির দুই প্রাণীর ব্যতিক্রমী বন্ধুত্ব, মৃত্যুও একই দিনে

চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, ‘কঠিন এই সিদ্ধান্ত’ শুক্রবার নেওয়া হয়েছে, যাতে একজন সঙ্গী হারানোর পর অন্য প্রাণীটিকে একাকিত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়।
বিবিসি
24 February, 2026, 12:55 pm
Last modified: 24 February, 2026, 12:58 pm
৯ বছর বয়সী ক্যাপিবারা 'জনসন' এবং ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ট্যাপির 'অ্যাল'। ছবি: নিউকিউ চিড়িয়াখানা

একটি ট্যাপির ও একটি ক্যাপিবারা—যাদের মধ্যে গড়ে উঠেছিল এক অবিচ্ছেদ্য বন্ধুত্ব—তাদের একই দিনে চিরনিদ্রায় (ব্যথাহীন মৃত্যু) শায়িত করা হয়েছে, যাতে তাদের কাউকেই নিঃসঙ্গতায় ভুগতে না হয়। 

যুক্তরাজ্যের নিউকিউ চিড়িয়াখানার রক্ষীরা জানিয়েছেন যে, ৯ বছর বয়সী ক্যাপিবারা 'জনসন' এবং ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ট্যাপির 'অ্যাল' — উভয়েরই বয়সজনিত শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে তাদের 'ইউথানাইজ' বা মানবিক উপায়ে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, 'কঠিন এই সিদ্ধান্ত' শুক্রবার নেওয়া হয়েছে, যাতে একজন সঙ্গী হারানোর পর অন্য প্রাণীটিকে একাকিত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়।

তিনি আরও বলেন, 'একই সময়ে তাদের দু'জনকেই বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের ছিল। তবে তাদের জন্য এটিই ছিল সবচেয়ে সহানুভূতিশীল ও মানবিক সিদ্ধান্ত।'

চিড়িয়াখানার মুখপাত্র জানান, অ্যাল ও জনসন চিড়িয়াখানার দক্ষিণ আমেরিকা এনক্লোজারের ভেতরে দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিল এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল।

তিনি বলেন, ক্যাপিবারা ও ট্যাপির স্বভাবতই শান্ত ও সামাজিক প্রাণী। বছরের পর বছর একসঙ্গে থাকার ফলে তাদের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি হয়েছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক মাসগুলোতে উভয় প্রাণীরই স্বাস্থ্যগত জটিলতা বেড়ে যায়, যা তাদের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।

মুখপাত্র বলেন, 'যারা প্রতিদিন তাদের যত্ন নিয়েছেন, তাদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক ক্ষতি।'

তিনি আরও বলেন, 'দু'টি প্রাণীই আমাদের চিড়িয়াখানা পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য ছিল। তাদের অনুপস্থিতি কর্মী ও দর্শনার্থী— সবার কাছেই গভীরভাবে অনুভূত হবে।'

Related Topics

টপ নিউজ

দুই ভিন্ন প্রজাতির প্রাণী / বন্ধুত্ব / মৃত্যু একই দিনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বিড়াল: বন্ধুত্ব
  • পুরুষ-নারী কি সত্যিই শুধুই বন্ধু হতে পারে?
  • বন্ধু থেকে শত্রু: ট্রাম্প-মাস্ক সম্পর্কের নাটকীয় অবসান
  • পুতিনের আমন্ত্রণে মস্কোয় শি জিনপিং
  • বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুরের যখন সাক্ষাৎ হয়!

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net