Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 09:55 pm
Last modified: 23 February, 2026, 10:02 pm

Related News

  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, “মূল্যস্ফীতি তো কমাতেই হবে—এ নিয়ে কোনো দ্বিমত নেই।” বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ, সুদের হার ব্যবস্থাপনায় সমন্বয় এবং মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 09:55 pm
Last modified: 23 February, 2026, 10:02 pm
ছবি: সংগৃহীত

নতুন সরকার ব্যাংক খাতের চলমান সংস্কার কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের অগ্রগতি তুলে ধরে। গভর্নর বলেন, "আমরা কী কী সংস্কার করছি, তার একটি ব্রিফ অর্থমন্ত্রীকে দিয়েছি। তিনি এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি খুবই ইতিবাচক।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, "মূল্যস্ফীতি তো কমাতেই হবে—এ নিয়ে কোনো দ্বিমত নেই।" বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ, সুদের হার ব্যবস্থাপনায় সমন্বয় এবং মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

খেলাপি ঋণ কমানো নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। গভর্নর জানান, বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের চিহ্নিত করা এবং ব্যাংকগুলোর শ্রেণিকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ব্যাংকারদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং অনেকেই মনে করছেন, গৃহীত পদক্ষেপগুলোর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। একই সঙ্গে অর্থনীতিতে ঋণপ্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে।

গভর্নর জানান, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একীভূত হওয়ার পর ব্যাংকটিকে স্থিতিশীল রাখা এখন প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট ব্যাংকের আমানত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে; পুরোনো আমানতকারীরা টাকা পাচ্ছেন এবং নতুন আমানতও আসছে।

তিনি আরও জানান, ব্যাংকটির জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া চলছিল, তবে সম্ভাব্য প্রার্থী অসুস্থ হয়ে পড়ায় তা বিলম্বিত হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসক ও পরিচালনা পর্ষদ সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে। প্রয়োজনে বর্তমান বোর্ডের মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, একীভূত ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ করে ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, অর্থ পাচার, খেলাপি ঋণ বৃদ্ধি, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ঋণ অনুমোদন এবং তদারকির দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল। এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সংস্কার উদ্যোগ নেয়। ব্যাংক একীভূতকরণ, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জোরদার, বড় খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং তারল্য সহায়তাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়। তবে স্বল্প সময়ের কারণে সব উদ্যোগ তখন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

Related Topics

বাংলাদেশ

অর্থমন্ত্রী / গভর্নর / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net