Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 08:35 pm
Last modified: 21 February, 2026, 08:40 pm

Related News

  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ আখ্যা দিয়েছেন পরিবহনমন্ত্রী: তাসনিম জারা
  • বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান গত সোমবার শহরের একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফি পান করছিলেন। ওই সময় আসামিরা রেস্টুরেন্টে ঢুকে তাকে ও ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 08:35 pm
Last modified: 21 February, 2026, 08:40 pm
ছবি: সংগৃহীত

বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হয় আজ (২১ ফেব্রুয়ারি)।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন এবং তার তিন সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকার একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফি পান করছিলেন। ওই সময় আসামিরা রেস্টুরেন্টে ঢুকে আব্দুল হান্নান ও ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরবর্তীতে তাদের একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলা হয় এবং আব্দুল হান্নানকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে হান্নান তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দিতে বাধ্য হন। এরপর অপহরণকারীরা আব্দুল হান্নানের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়।

ঘটনার পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তাকে চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে বৃহস্পতিবার বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল হান্নান। মামলা দায়েরের পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।
 
Related Topics

টপ নিউজ

ছাত্রদল নেতা / অপহরণের অভিযোগ / চাঁদা আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ আখ্যা দিয়েছেন পরিবহনমন্ত্রী: তাসনিম জারা
  • বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net