Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই

আন্তর্জাতিক

সিএনএন
20 February, 2026, 11:45 am
Last modified: 20 February, 2026, 11:49 am

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই

গত জানুয়ারিতে জার্মানিতে অনুষ্ঠিত ‘নর্থ সি সামিট’-এ বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং যুক্তরাজ্য এই ঐতিহাসিক চুক্তিতে সই করে। 
সিএনএন
20 February, 2026, 11:45 am
Last modified: 20 February, 2026, 11:49 am
ছবি: সংগৃহীত

গত মাসে দাভোসে এক ভাষণে বায়ুকল নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যন্ত্রগুলোকে 'অকেজো' বলে অভিহিত করার পাশাপাশি যারা এগুলো কেনে, তাদের 'বোকা' বলে খোঁচা দিয়েছিলেন তিনি। 

কিন্তু ট্রাম্পের সেই মন্তব্যের মাত্র পাঁচ দিন পরই এর উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছে ইউরোপ। উত্তর সাগরে  বিশাল এক উপকূলীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ইউরোপের নয়টি দেশ।

মজার বিষয় হলো, সমুদ্রের এই অঞ্চলটি একসময় ইউরোপের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখন সেখানেই গড়ে তোলা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির এই বিশাল কেন্দ্র।

গত জানুয়ারিতে জার্মানিতে অনুষ্ঠিত 'নর্থ সি সামিট'-এ বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং যুক্তরাজ্য এই ঐতিহাসিক চুক্তিতে সই করে। 

এই প্রকল্পের লক্ষ্য হলো সমুদ্রের তলদেশ দিয়ে উচ্চ ভোল্টেজের তার ব্যবহার করে উপকূলীয় দেশগুলোতে ১০০ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ সরবরাহ করা। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় ৫ কোটি পরিবারের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।

ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ সরাসরি ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব না হলেও এর পেছনে বড় একটি কৌশল রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর তেলের নির্ভরতা কমিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। 

বিশেষ করে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রকে একটি 'অস্থির' অংশীদার মনে করছে ইউরোপ। তাই নিজের পায়ে দাঁড়াতে বায়ুবিদ্যুৎকেই সেরা বিকল্প ভাবছে তারা।

এই দৌড়ে পিছিয়ে নেই এশিয় দেশগুলোও। ভারত অত্যন্ত দ্রুতগতিতে সৌরবিদ্যুতের প্রসার ঘটাচ্ছে। অন্যদিকে ২০২৪ সালে চীন বায়ু ও সৌরশক্তি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে, তা যুক্তরাষ্ট্রের মোট নবায়নযোগ্য জ্বালানির চেয়েও বেশি।

পুরো বিশ্ব যখন পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে, যুক্তরাষ্ট্র তখন বায়ু বা সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর রাশ টেনে ধরে জীবাশ্ম জ্বালানি বা খনিজ তেলের ওপর বেশি জোর দিচ্ছে। 

বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক থিজ ফন ডি গ্রাফ বলেন, জ্বালানি প্রশ্নে যুক্তরাষ্ট্র এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা রাশিয়ার মতো তেলনির্ভর দেশগুলোর সমগোত্রীয় হয়ে উঠছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইউরোপ / বায়ুশক্তি / প্রকল্প / উইন্ডমিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net