Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পূর্ববর্তী সরকারের কাজ পর্যালোচনায় ট্রানজিশন টিম গঠনের আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

বাংলাদেশ

19 February, 2026, 06:10 pm
Last modified: 19 February, 2026, 07:39 pm

Related News

  • নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর করার দায়িত্ব সরকার ও ইসির: দেবপ্রিয়
  • নির্বাচনের ফলাফল আগামী দিনের পরিবর্তনের প্রচেষ্টাকে আরও গতিময় করবে: দেবপ্রিয়
  • আইএমএফের পর্যালোচনা মিশন আসছে আগামীকাল
  • মেরুদণ্ডহীন ভালো মানুষের দরকার নেই মানবাধিকার কমিশনে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি বিদেশির ভিসা পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

পূর্ববর্তী সরকারের কাজ পর্যালোচনায় ট্রানজিশন টিম গঠনের আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি ব্রিফিং ডকুমেন্ট প্রস্তুতের কথাও বলেন তিনি; যাতে বর্তমান অবস্থা, ঝুঁকি, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। বিশেষ করে দেশি-বিদেশি ঋণের প্রকৃত চিত্র, সুদ পরিশোধের চাপ, এবং বৈদেশিক চুক্তিগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব নতুন সরকারের কাছে পরিষ্কার থাকে।
19 February, 2026, 06:10 pm
Last modified: 19 February, 2026, 07:39 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি: ইউএনবি

 

টিবিএস রিপোর্ট

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া আর্থিক দায়-দেনা, ক্রয়চুক্তি ও বৈদেশিক চুক্তির ফরেনসিক পর্যালোচনার জন্য নতুন সরকারকে একটি শক্তিশালী ট্রানজিশন টিম গঠনের আহ্বান জানিয়েছেন গবেষণা সংস্থা–সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, সামষ্টিক অর্থনৈতিক অবস্থা জানা ও নীতিনির্ধারণের জন্য পূর্ববর্তী সরকারের কাজ পর্যালোচনা জরুরি।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টার, সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি'স বাংলাদেশ আয়োজিত "নতুন সরকারের সূচণাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনা" শীর্ষক মিডিয়া ব্রিফে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, উন্নত দেশগুলোতে সরকার পরিবর্তনের সময় এ ধরনের ট্রানজিশন টিম গঠনের প্রচলন রয়েছে। এই টিম পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া আর্থিক দায়-দেনা, সরকারি ক্রয়চুক্তি, মেগা প্রকল্পের সিদ্ধান্ত এবং বিভিন্ন বৈদেশিক চুক্তির স্বচ্ছ ও পদ্ধতিগত মূল্যায়ন করবে।

তিনি বলেন, "এটি কোনো রাজনৈতিক প্রতিশোধের প্রক্রিয়া নয়; বরং একটি প্রাতিষ্ঠানিক 'ফরেনসিক রিভিউ' বা ময়নাতদন্তের মতো নিরপেক্ষ মূল্যায়ন।"

প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি ব্রিফিং ডকুমেন্ট প্রস্তুতের কথাও বলেন তিনি; যাতে বর্তমান অবস্থা, ঝুঁকি, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। বিশেষ করে দেশি-বিদেশি ঋণের প্রকৃত চিত্র, সুদ পরিশোধের চাপ, এবং বৈদেশিক চুক্তিগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব নতুন সরকারের কাছে পরিষ্কার থাকে। এসব খুবই জরুরি বলে মনে করেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এই মূল্যায়নের ভিত্তিতে একটি হোয়াইট পেপার বা 'ব্লু বুক' প্রকাশ করা যেতে পারে, যা সরকারের নীতি-দিকনির্দেশনা নির্ধারণে সহায়ক হবে এবং জনগণের কাছেও স্বচ্ছতা নিশ্চিত করবে।

নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার সব ক্ষেত্রেই অনিশ্চয়তা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে থাকলেও—প্রশাসনিকভাবে বড় অংশ নবীন হওয়ায় সামনে চ্যালেঞ্জ অনেক। ৫০ সদস্যের বেশি মন্ত্রিসভার প্রায় ৪০ জনের প্রত্যক্ষ রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা না থাকাটা যেমন সম্ভাবনা হিসেবে দেখা যায়, তেমনি তা ঝুঁকিও তৈরি করতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকীকরণ সরকারের একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, "মব সংস্কৃতি, দখলদারি, চাঁদাবাজি ও ঘুষ-হয়রানি বন্ধ না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আর আইনের শাসন কেবল রাজনৈতিক ইস্যু নয়, এর গভীর অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। নিরাপদ ও পূর্বানুমানযোগ্য পরিবেশ না থাকলে বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থানও তৈরি হবে না।"

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে দেখার আহ্বান জানিয়ে ড. দেবপ্রিয় বলেন, রমজানকে সামনে রেখে মূল্যস্ফীতি যেন নতুন করে ঊর্ধ্বমুখী না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গত দেড় বছরে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এবং বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপরও জোর দিতে হবে।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে "দ্য মাদার অব অল রিফর্মস" উল্লেখ করে মূল্যস্ফীতি, সুদের হার, বিনিময় হার এবং দেশি-বিদেশি ঋণ পরিস্থিতিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বলে মতপ্রকাশ করেন ড. দেবপ্রিয়।

তিনি বলেন, এগুলো দুর্বল থাকলে বিনিয়োগ, কর্মসংস্থান, বৈদেশিক ঋণ পরিশোধ বা খাদ্য নিরাপত্তা কোনোটিই টেকসইভাবে নিশ্চিত করা যাবে না।

 

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / ট্রানজিশন টিম / আহ্বান / পর্যালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর করার দায়িত্ব সরকার ও ইসির: দেবপ্রিয়
  • নির্বাচনের ফলাফল আগামী দিনের পরিবর্তনের প্রচেষ্টাকে আরও গতিময় করবে: দেবপ্রিয়
  • আইএমএফের পর্যালোচনা মিশন আসছে আগামীকাল
  • মেরুদণ্ডহীন ভালো মানুষের দরকার নেই মানবাধিকার কমিশনে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি বিদেশির ভিসা পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net