Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
চট্টগ্রামে ১১৫ প্রার্থী মধ্যে ৭৮ জনই জামানত হারিয়েছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 06:50 pm
Last modified: 15 February, 2026, 06:56 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

চট্টগ্রামে ১১৫ প্রার্থী মধ্যে ৭৮ জনই জামানত হারিয়েছেন

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশনের আইন মতে, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত ফেরত পাবেন না তারা।’
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 06:50 pm
Last modified: 15 February, 2026, 06:56 pm
ছবি: সংগৃহীত

জাতীয়  নির্বাচনের আইন অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। এই পরিমাণ ভোট পেতে ব্যর্থ হলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১১৫ জন প্রার্থীর মধ্যে ৭৮ জনই এবারের নির্বাচনে তাদের জামানত হারিয়েছেন। অর্থাৎ, চট্টগ্রামে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় ৬৮ শতাংশেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশন প্রণীত ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জামানত হারানো প্রার্থীদের মধ্যে জামায়াত ও এনসিপি-র একজন করে প্রার্থী ছাড়া বাকিরা মূলত ইসলামী আন্দোলন, সুপ্রিম পার্টি, জেএসডি, ইনসানিয়াত বিপ্লব, মুসলিম লীগ, গণসংহতি আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী। এ তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, 'নির্বাচন কমিশনের আইন মতে, প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত ফেরত পাবেন না তারা।'

আসনভিত্তিক জামানত হারানো প্রার্থীদের চিত্র

চট্টগ্রাম-১ (মিরসরাই): এই আসনে মোট দুই লাখ ২৪ হাজার ১২০টি ভোট পড়েছে। বিধি অনুযায়ী জামানত রক্ষায় প্রার্থীদের অন্তত ২৮ হাজার ভোট প্রয়োজন ছিল। প্রয়োজনীয় ভোট না পেয়ে এই আসনে জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী— জেএসডির এ কে এম আবু ইউছুপ, ইসলামী আন্দোলনের ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম, মুসলিম লীগের শেখ জুলফিখার বুলবুল চৌধুরী এবং জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): এ আসনে সাত প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির, জিন্নাত আকতার, জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান, গণঅধিকার পরিষদের রবিউল হাসান এবং সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): এই আসনে চার প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা তাদের জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী): এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল বিভাগে বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় তার ফলাফল স্থগিত রাখা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই আসনে জামানত হারিয়েছেন সাত প্রার্থী— গণঅধিকার পরিষদের এ টি এম পারভেজ, জনসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মছিউদ্দৌলা, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. শহিদুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক আংশিক): এ আসনের ছয় প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন চারজন— ইসলামী আন্দোলনের মতিউল্লাহ নূরী, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ এবং লেবার পার্টির মো. আলা উদ্দিন।

চট্টগ্রাম-৬ (রাউজান): এই আসনে চারজন প্রার্থীর মধ্যে একমাত্র গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দিন তালুকদার জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): আট প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। তারা হলেন— ইসলামী আন্দোলনের আবদুল্লাহ আল হারুন, কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া, এবি পার্টির মো. আবদুর রহমান, গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন এবং জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও, পাঁচলাইশ বায়েজিদ আংশিক): এই আসনের ছয় প্রার্থীর মধ্যে তিন প্রার্থী— এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ এমদাদুল হক এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল আলম তাদের জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): দশ প্রার্থীর মধ্যে আট প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন— জেএসডির আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলনের আবদুস শুক্কুর, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈদ উদ্দিন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, সমাজতান্ত্রিক দলের মো. শফি উদ্দিন কবির, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারূপ।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর): নয় প্রার্থীর মধ্যে সাতজনই জামানত খুইয়েছেন। তারা হলেন— সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামিক ফ্রন্টের মো. লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী, জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী এবং লেবার পার্টির মো. ওসমান গণি।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা-ডবলমুরিং): এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন— জাতীয় পার্টির আবু তাহের, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ আবু তাহের, সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লবের মো. আজিজ মিয়া, ইসলামী আন্দোলনের মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া।

চট্টগ্রাম-১২ (পটিয়া): জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম ছাড়াও এ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের এসএম বেলাল নূর, জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং এলডিপির এম এয়াকুব আলী।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সাত প্রার্থীর মধ্যে চার প্রার্থী— গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোহাম্মদ এমরান, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী এবং গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): আট প্রার্থীর মধ্যে ছয়জনই জামানত হারিয়েছেন। তারা হলেন— ইসলামী ফ্রন্টের মৌলভি মো. সোলাইমান, জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী, মোহাম্মদ মিজানুল হক চৌধুরী এবং ইনসানিয়াত বিপ্লবের এইচএম ইলিয়াছ।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক): এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেবল ইসলামী আন্দোলনের শরীফুল আলম চৌধুরী তার জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সাত প্রার্থীর মধ্যে চার প্রার্থী— ইসলামিক ফ্রন্টের আব্দুল মালেক, মুসলিম লীগের এহছানুল হক, গণঅধিকার পরিষদের মো. আরিফুল হক এবং ইসলামী আন্দোলনের হাফেজ রুহুল্লাহ তাদের জামানত হারিয়েছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / জামানত বাজেয়াপ্ত / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net