Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
চট্টগ্রামে বাবার পথ ধরে বিজয়ী ৩ উত্তরাধিকারী, পরাজিত এক

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
13 February, 2026, 07:40 pm
Last modified: 13 February, 2026, 07:50 pm

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান: উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

চট্টগ্রামে বাবার পথ ধরে বিজয়ী ৩ উত্তরাধিকারী, পরাজিত এক

জোবায়ের চৌধুরী
13 February, 2026, 07:40 pm
Last modified: 13 February, 2026, 07:50 pm
উপরে বাম দিক থেকে ঘড়ির কাঁটার দিকে- মোহাম্মদ হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী, মিসকাতুল ইসলাম চৌধুরী এবং সাঈদ আল নোমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির চার সাবেক হেভিওয়েট নেতার ছেলে চার প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে ছিলেন। তাদের মধ্যে তিনজন বিজয়ী হলেও একজন পরাজিত হয়েছেন। এই চার প্রার্থী দুজন আবার তাদের বাবার আসনে নির্বাচন হয়ে উত্তরাধিকারের ধারাবাহিকতা রক্ষা করেছেন। 

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে শামসুজ্জমান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে বিদেশি ডিগ্রিধারী সাঈদ আল নোমান চট্টগ্রামের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেছেন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম-০৯ আসন থেকে বিএনপির তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মৎস্য ও পশুসম্পদ, খাদ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ ও বিতর্কিত ২০১৮ সালে তিনি চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করেছিলেন। তার আসন থেকেই এবার ছেলে নির্বাচিত হয়েছেন।

সাঈদ আল নোমানের প্রচার-প্রচারণাও রাজনৈতিক বক্তব্যে তার বাবার আদর্শের বিষয়টি প্রাধান্য পেয়েছিল। নির্বাচিত হওয়ার পর তিনি বাবার হাতে গড়া রাজনৈতিক পথের অবদানের কথা স্বীকার করেছেন।

চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসন বিএনপি প্রার্থী হয়ে দলটির সাবেক নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট। 

রাঙ্গুনিয়া আসন থেকে তিনি একাধিকবার নির্বাচতি হয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এবার তার আসনে নির্বাচন করে বাবার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। এই আসন কেন্দ্রীক রাজনীতিতে ও নির্বাচনী কার্যক্রমে তিনি সবসময় বাবার আদর্শ ও অবদানের কথা তুলে ধরেছেন।

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-০৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে থেকে বিএনপির প্রার্থী হয়ে তিনি ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট। মীর হেলাল চট্টগ্রামের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন। তার বাবা মীর নাছির বর্তমানে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন।

এদিকে এই তিন উত্তরাধীকার নির্বাচিত হলেও পরাজিত হয়েছেন সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

বিএনপির দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মিশকাতুল তার বাবার হাতে গড়া আসনে জয়ী হতে পারেননি। ওই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী ৫৫ হাজার ৪৯২ ভোট পেয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিএনপি / ধানের শীষ / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান: উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net