Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
বৃহত্তর চট্টগ্রামে ৬ আসনে 'না' ভোটের জয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:05 pm
Last modified: 13 February, 2026, 03:09 pm

Related News

  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

বৃহত্তর চট্টগ্রামে ৬ আসনে 'না' ভোটের জয়

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:05 pm
Last modified: 13 February, 2026, 03:09 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গতকাল অনুষ্ঠিত গণভোটে সারাদেশে 'হ্যাঁ' ভোটের জয়জয়কার হলেও বৃহত্তর চট্টগ্রামের ৬টি আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে 'না' ভোট। পার্বত্য চট্টগ্রামের তিন আসনের সবকটিতেই ভোটাররা জুলাই সনদের বিপক্ষে মত দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনেও 'না' ভোটের পাল্লা ভারী।

সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, রাঙ্গামাটি আসনে ২ লাখ ৭৩ হাজার ৮০০ জন গণভোটে অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ জন 'না' এবং ৭১ হাজার ৭১৯ জন 'হ্যাঁ' ভোট দিয়েছেন। 

খাগড়াছড়িতে ৩ লাখ ৪৩ হাজার ৩১৪টি ভোটের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন 'না' ভোট দিয়েছেন। 

অন্যদিকে বান্দরবানে ১ লাখ ৬৩ হাজার ৪২৯ জন ভোটারের মধ্যে ৯০ হাজার ১৫৬ জন 'না' ভোটের পক্ষে রায় দিয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ২ লাখ ৬১ হাজার ৪৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৪৯৩ জন 'না' ভোট দিয়েছেন। 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ লাখ ৯৩ হাজার ৪৯৩টি ভোটের মধ্যে 'না' ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮১৪। 

আর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ২ লাখ ২১ হাজার ৩৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৬২৯ জন 'না' ভোট দিয়েছেন।

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ২৩টি আসনের মধ্যে ২১টিতেই বিএনপি জয়লাভ করেছে। বাকি দুটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। উল্লেখ্য, 'না' ভোটে জয়ী হওয়া ৬টি আসনেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানালেও স্থানীয় বিএনপি নেতাদের 'না' ভোটের প্রচারণা এবং আওয়ামী লীগের ভোট যুক্ত হওয়ায় এই ফলাফল এসেছে। 

Related Topics

টপ নিউজ

গণভোট / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / না ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net