Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2026, 07:15 pm
Last modified: 07 July, 2026, 07:24 pm

Related News

  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 July, 2026, 07:15 pm
Last modified: 07 July, 2026, 07:24 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এই রায় যদি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে দেশের রাজনীতি সংঘাতের দিকে ধাবিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী, আহত এবং জুলাই যোদ্ধাদের নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অবিলম্বে 'সংবিধান সংস্কার পরিষদ'-এর অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে।

মানবন্ধন শুরুর আগে এক প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই প্রতিনিধি দলে ছিলেন শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলের শীর্ষ নেতারা।

স্মারকলিপি প্রদানের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আমরা স্পিকারকে বলেছি—দেশের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং মাননীয় বিরোধীদলীয় নেতা উভয়কে সঙ্গে নিয়ে গণভোটে প্রতিফলিত প্রায় ৭০ ভাগ জনগণের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি নিরপেক্ষ অবস্থানে থাকলেও এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।'

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সরকারকে সতর্ক করে বলেন, 'আমরা আশা করছি সরকার এই স্মারকলিপি গুরুত্বের সাথে বিবেচনা করবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, এটা দেশের মানুষ মেনে নেবে না। ক্ষমতায় বসে জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি 'জুলাই বিপ্লব' হবে, তবুও আমরা রাজপথ ছাড়বো না। আপনারা রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আছেন। তাই সকল গণহত্যার বিচার আপনাদের করতেই হবে। বিচার না করলে জনগণ আপনাদের বাধ্য করবে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই।'

মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংহতি প্রকাশ করে দ্রুত দাবি আদায়ের আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

মিয়া গোলাম পরওয়ার / জামায়াতে ইসলামী / জুলাই সনদ / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net