Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ভোট শেষ হওয়ার ৭ ঘণ্টা পরও ভোটার উপস্থিতির তথ্য দেয়নি ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 11:00 pm
Last modified: 13 February, 2026, 01:17 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি

ভোট শেষ হওয়ার ৭ ঘণ্টা পরও ভোটার উপস্থিতির তথ্য দেয়নি ইসি

আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা কমিশন প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন। কিন্তু সেখানেও তারা ভোটার উপস্থিতির হার ঘোষণা করেননি।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 11:00 pm
Last modified: 13 February, 2026, 01:17 am
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেষ হলেও পরবর্তী সাত ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও ভোটার উপস্থিতির সামগ্রিক হার (টার্নআউট) জানায়নি নির্বাচন কমিশন (ইসি)।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বড় ধরনের কোনো অভিযোগ বা গোলযোগ ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া চলে। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার সাত ঘণ্টা পার হয়ে গেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটার উপস্থিতির তথ্য দিতে ব্যর্থ হয়েছে ইসি।

আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, ইসি'র সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা কমিশন প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন। কিন্তু সেখানেও তারা ভোটার উপস্থিতির হার ঘোষণা করেননি।

উল্টো সাংবাদিকদের প্রশ্নের মুখে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "আমরা ২৯৭ বা ২৯৯টি নির্বাচনি এলাকার ভোট গণনা শেষ হওয়ার পর ভোটার উপস্থিতির হার প্রকাশ করব। দয়া করে ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।"

এ বিষয়ে নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে ভোট শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যেই সাধারণত ভোটার উপস্থিতির হার ঘোষণা করা হতো। এবার ভোটার উপস্থিতির তথ্য জানাতে নির্বাচন কমিশন কেন এতো দেরি করছে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

ইসি / ভোট / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net