Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2026, 08:40 pm
Last modified: 29 April, 2026, 08:48 pm

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলো এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এর ফলে পরবর্তীতে ভোটাররা যখন এনআইডি সংশোধনের আবেদন করছেন, তখন তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হচ্ছে।
টিবিএস রিপোর্ট
29 April, 2026, 08:40 pm
Last modified: 29 April, 2026, 08:48 pm
ফাইল ছবি: সংগৃহীত

নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বুধবার (২৯ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনা দেওয়া হয়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম এই বিজ্ঞপ্তিতে সই করেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটার নিবন্ধনের সময় ফরম-২, ফরম-৩, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, এসএসসি বা সমমান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রুফ কপি সংযুক্ত করার নিয়ম রয়েছে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ সঠিক কি না, তা যাচাইয়ের জন্য এসব সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলো এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এর ফলে পরবর্তীতে ভোটাররা যখন এনআইডি সংশোধনের আবেদন করছেন, তখন তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ছেন। এমনকি কিছু ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। 

এই বিদ্যমান সমস্যা ও জটিলতা এড়াতে নির্বাচন কমিশন তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে: 

প্রথমত, নিবন্ধনের সময় আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে তার এসএসসি বা সমমানের সনদ অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে। 

দ্বিতীয়ত, আবেদনকারী উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে যুক্ত করতে হবে। একই সাথে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্রের হার্ড কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। 

তৃতীয়ত, সিনিয়র জেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত অফিস পরিদর্শন এবং নমুনাভিত্তিক তদারকির মাধ্যমে এই কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

এনআইডি / ইসি / ভোটার নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net