Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
নতুন ধরনের কারণে এক বছরের মধ্যেই কার্যকারিতা হারাবে প্রথম প্রজন্মের কোভিড টিকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2021, 10:20 pm
Last modified: 02 April, 2021, 03:40 am

Related News

  • টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতে ও সংক্রমণ ছড়াতে আরও ভয়ঙ্কর করোনার নতুন সি.১.২ ভেরিয়েন্ট
  • হাজার ধরনের করোনাভাইরাস প্রতিরোধকারী ‘সুপার অ্যান্টিবডি’ আবিষ্কার
  • বিশ্বে করোনার নতুন ঢেউ কতোটা ঝুঁকিপূর্ণ?
  • করোনাভাইরাসের দুই বার অভিযোজিত নতুন ধরনের সন্ধান মিলেছে ভারতে
  • এবার করোনাভাইরাসের মারাত্মক আরেকটি ধরনের সন্ধান যুক্তরাষ্ট্রে 

নতুন ধরনের কারণে এক বছরের মধ্যেই কার্যকারিতা হারাবে প্রথম প্রজন্মের কোভিড টিকা

জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ বিজ্ঞানী বলেছেন, অধিকাংশ দেশে টিকাদানের হার কম থাকার কারণেই প্রতিষেধক-সহনশীল অভিযোজনের সম্ভাব্যতা বাড়বে
টিবিএস ডেস্ক
01 April, 2021, 10:20 pm
Last modified: 02 April, 2021, 03:40 am
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে চীনে আবিষ্কৃত করোনাভ্যাক টিকার ডোজ নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: পাবলো পোর্সিউনকুলা/ এএফপি/ গেটি ইমেজেস

বিশ্বের হাতে আর এক বছর, বা তার চাইতেও কম সময় আছে! কারণ এর মধ্যেই কার্যকারিতা হারাবে কোভিড-১৯ প্রতিরোধে আবিষ্কৃত প্রথম প্রজন্মের টিকাগুলো। তখন দরকার হবে বিদ্যমান টিকার ফর্মূলা উন্নতকরণসহ সার্স কোভ-২ জীবাণুর নতুন ধরন মোকাবিলায় দ্বিতীয় প্রজন্মের টিকা আবিষ্কার।

মহামারি, জীবাণু এবং সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের মধ্যে সাম্প্রতিক এক জরিপ চালানো হলে, তাদের অধিকাংশই সেখানে এমন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা ব্যক্ত করেন। 

সন্তোষজনক মাত্রায় কোভিড-১৯ প্রতিরোধ করতে হলে বিশ্বব্যাপী জোরদার টিকা কর্মসূচি প্রয়োজন- একথা বিজ্ঞানীরা অনেক আগে থেকেই গুরুত্ব দিয়ে বলে আসছেন। তাদের এই গুরুত্বারোপের পেছনে প্রধান উদ্বেগ ছিল, অভিযোজনের ফলে জন্ম নেওয়া অণুজীবের নতুন ধরন। ধরনগুলো আরও সংক্রামক ও প্রাণঘাতী রূপ নিয়ে বিদ্যমান টিকাকে অকার্যকর করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ইতোমধ্যেই, তাদের আশঙ্কা সত্য প্রমাণিত করে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে নতুন ও শক্তিশালী বেশকিছু ধরন। প্রতিবেশী ভারতে শনাক্ত হয়েছে দুইবার অভিযোজিত আরেকটি ভ্যারিয়ান্ট। এখানেই শেষ নয়, জীবাণুর এই বিকাশ সামনের দিনেও মারাত্মক হতেই থাকবে।

এ অবস্থায় সাম্প্রতিক জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ বিজ্ঞানী এক বছর বা তারও কম সময়ের আভাসটি দিয়েছেন। সমীক্ষাটি পরিচালনাকারী জোট- পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স একথা নিশ্চিত করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম এবং ইউএনএইডস- এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এই জোটের সদস্য। ২৮টি দেশের ৭৭ জন বিশিষ্ট বিজ্ঞানীর মধ্যে জরিপ চালানো হয়। তাদের অন্তত এক-তৃতীয়াংশ মনে করছেন, প্রথম প্রজন্মের ভ্যাকসিন অকার্যকর হওয়ার আগে ৯ মাস বা তারও কম সময় পাওয়া যাবে। 

জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ বিজ্ঞানী বলেছেন, অধিকাংশ দেশে টিকাদানের হার কম থাকার কারণেই প্রতিষেধক-সহনশীল অভিযোজনের সম্ভাব্যতা বাড়বে। ইয়েল ইউনিভার্সিটি, জনস হপকিনস, ইম্পেরিয়াল কলেজ, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও ইউনিভার্সিটি অব এডিনব্যুরোর মতো বিশ্বের খ্যাতনামা উচ্চ বিদ্যাপীঠে কর্মরত এসব বিজ্ঞানীরা। মহামারি প্রতিরোধ ও টিকা গবেষণাতেও তাদের অনেকেই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। 

ইয়েল বিশ্ববিদ্যালয়ের মহামারি বিদ্যার সহকারী অধ্যাপক গ্রেগ গঞ্জালভেস এক বিবৃতিতে বলেন, "প্রতিদিনই নতুন অভিযোজনের উদ্ভব ঘটছে। কোনো কোনোটি এমন বিশেষত্ব লাভ করবে যা পূর্বজদের তুলনায় তাদের আরও সফলভাবে টিকে থাকার উপযোগী করে তুলবে। ভাগ্যশালী এসব ধরন আরও কার্যকরভাবে মানবদেহে অনুপ্রবেশ করতে পারবে এবং কোনোটি হয়তো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে পূর্ববর্তীদের তুলনায় আরও সফলভাবে ফাঁকিও দিতে পারবে।"    

"পুরো বিশ্বকে দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় না এনে আমরা জীবাণুদের অভিযোজনের পথ সুগম করে তুলছি। নিঃসন্দেহে এই সুযোগে আরও মারাত্মক সব ধরন নিয়ে আবির্ভূত হবে সার্স কোভ-২, তখন প্রথম প্রজন্মের টিকাগুলোকে অতিরিক্ত বুস্টার ডোজেরও সাহায্য নিতে হবে," তিনি যোগ করেন।   

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

সার্স কোভ-২ জীবাণুর অভিযোজন / বিজ্ঞানীদের শঙ্কা / প্রথম প্রজন্মের কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতে ও সংক্রমণ ছড়াতে আরও ভয়ঙ্কর করোনার নতুন সি.১.২ ভেরিয়েন্ট
  • হাজার ধরনের করোনাভাইরাস প্রতিরোধকারী ‘সুপার অ্যান্টিবডি’ আবিষ্কার
  • বিশ্বে করোনার নতুন ঢেউ কতোটা ঝুঁকিপূর্ণ?
  • করোনাভাইরাসের দুই বার অভিযোজিত নতুন ধরনের সন্ধান মিলেছে ভারতে
  • এবার করোনাভাইরাসের মারাত্মক আরেকটি ধরনের সন্ধান যুক্তরাষ্ট্রে 

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net