Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
হাজার ধরনের করোনাভাইরাস প্রতিরোধকারী ‘সুপার অ্যান্টিবডি’ আবিষ্কার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
20 July, 2021, 10:00 pm
Last modified: 20 July, 2021, 10:07 pm

Related News

  • ২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা
  • কোভিড-১৯ টিকা নেওয়া মায়েদের বুকের দুধে অ্যান্টিবডি থাকে: গবেষণা
  • কোমরবিড রোগীদের জন্য মডার্নার ভ্যাকসিন বেশি কার্যকর: গবেষণা
  • দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের শরীরে ৯৯ শতাংশের বেশি অ্যান্টিবডি: গবেষণা
  • করোনাকালে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঝুঁকি বাড়াচ্ছে

হাজার ধরনের করোনাভাইরাস প্রতিরোধকারী ‘সুপার অ্যান্টিবডি’ আবিষ্কার

নতুন আবিষ্কৃত একটি অ্যান্টিবডি সার্স কোভ-২ ভাইরাসের একাধিক ধরনের বিরুদ্ধে আরও কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা সৃষ্টি করেছে
টিবিএস ডেস্ক 
20 July, 2021, 10:00 pm
Last modified: 20 July, 2021, 10:07 pm
সার্স কোভ-২ ভাইরাসকে ঘিরে ধরছে অ্যান্টিবডি (নীল রঙে চিহ্নিত)। ছবি: ডিজাইন সেলস/ এসপিএল

সার্স কোভ-২ ভাইরাসের বেশ কিছু ধরনসহ করোনাভাইরাস গোত্রের কয়েক হাজার অভিযোজিত ভাইরাসের সংক্রমণ একাই ঠেকাতে সক্ষম অতি-শক্তিশালী একটি অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের এ আবিষ্কার কোভিড-১৯ সহ অন্যান্য করোনাভাইরাস সৃষ্ট রোগের চিকিৎসা ও টিকা উদ্ভাবন-উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের জৈব-রসায়নবিদ টেইলার স্টার ও তার সহকর্মী বিজ্ঞানীরা প্রথম এই সম্ভাবনাময় অ্যান্টিবডি খুঁজে পান। 

গবেষণা নিবন্ধে এর গুরুত্ব তুলে ধরে তারা জানান, "বর্তমানে যেসব অ্যান্টিবডি মানবদেহে বেশিরভাগ সময় গড়ে ওঠে, অভিযোজনের মাধ্যমে সেগুলোর নাগাল থেকে মুক্তি পাওয়ার উপায় বের করে ফেলেছে সার্স কোভ-২ এর নতুন ধরনগুলো। এজন্যই কার্যকর অ্যান্টিবডির সন্ধানকে আমরা গুরুত্ব সহকারে নেই।"

বিজ্ঞানীরা তাদের গবেষণাকালে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে নেওয়া নমুনায় থাকা ১২ ধরনের অ্যান্টিবডি পরীক্ষা করেন। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভির বায়োটেকনোলজি নামক একটি কোম্পানির হয়ে এ গবেষণা চালান তারা।

গবেষণার জন্য সংগৃহীত অ্যান্টিবডিগুলো মানবকোষের রিসেপটরে যুক্ত হতে ভাইরাস যে প্রোটিন ব্যবহার করে তার গায়ে আবরণ তৈরির মাধ্যমে সংক্রমণ হতে সুরক্ষা দেয়। আর এটাই অ্যান্টিবডির সাধারণ সুরক্ষা। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ইতঃপূর্বে সার্স কোভ-২ সংক্রমণ কমাতে কয়েকটি অ্যান্টিবডি ভিত্তিক চিকিৎসা পদ্ধতিও আবিষ্কৃত হয়। তবে বিজ্ঞানীরা আরও কার্যকর অ্যান্টিবডির সন্ধান করছিলেন।

এজন্য তারা কয়েক ধরনের সার্স কোভ-২ ভাইরাসের বাইন্ডিং ডোমেইন বা কোষের গায়ে যুক্ত হওয়ার হাজার হাজার রকম অভিযোজনের একটি তালিকা তৈরি করেন। সার্স কোভ-২ এর মতোই বৈশিষ্ট্যের সার্বেকোভাইরাসেরও তথ্য সংগ্রহ করা হয়। তারপর এসমস্ত অভিযোজন কীভাবে সংগৃহীত ১২টি অ্যান্টিবডির ভাইরাসের বাইন্ডিং ডোমেইনে অ্যান্টিবডির আবরণ সৃষ্টির সক্ষমতাকে প্রভাবিত করে তার পর্যালোচনা করেন বিজ্ঞানীরা।

আর তাতেই হয় চাঞ্চল্যকর আবিষ্কার। পরীক্ষানিরীক্ষার সময় বিজ্ঞানীরা এস২এইচ৯৭ নামের একটি অ্যান্টিবডিকে সব ধরনের সার্বেকোভাইরাসের অভিযোজিত ধরনের গায়ে আবরণ সৃষ্টি করতে দেখেন, এটি সার্স কোভ-২ ভাইরাসের বেশ কিছু ভেরিয়েন্টকেও ল্যাবরেটরিতে উৎপাদিত সুস্থ মানবকোষে বিস্তার থেকে রক্ষা করে।

বিজ্ঞানীরা প্রাণীদেহেও গবেষণা চালান। হ্যামস্টার (ইঁদুর গোত্রীয়) কিছু প্রাণীকে এই অ্যান্টিবডি দেওয়ার পর তারা সার্স কোভ-২ সংক্রমণ থেকে রক্ষা পায়। যা অ্যান্টিবডির শক্তিশালী দিকটি তুলে ধরে।

জৈব-রসায়নবিদ টেইলার স্টার বলেন, "একেই আমরা সবচেয়ে অভিভূতকারী অ্যান্টিবডি হিসেবে বর্ণনা করেছি।"

এস২এইচ৯৭ এর আণবিক গঠন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেন, ইতঃপূর্বে অজানা ও অদেখা বাইন্ডিং ডোমেইনের একটি গুপ্ত অংশকে টার্গেট করে এ অ্যান্টিবডি। ভাইরাস রিসেপ্টরের এ অংশ শুধুমাত্র কোষের সঙ্গে যুক্ত হওয়ার সময়েই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, সেজন্যেই এতদিন এ বিষয়টি অন্যান্য গবেষকদের নজরে আসেনি।

স্টার উল্লেখ করেন যে, এস২এইচ৯৭ এর আণবিক কণা বা মলিকিউল- একাধিক ধরনের ভাইরাসের কোষে সংযুক্ত হওয়ার ওই অংশকে প্রতিরোধ করতে পারে।  

গবেষণায় অন্য ১১টি অ্যান্টিবডির কিছু মাত্রার সক্ষমতা প্রমাণিত হলেও, এগুলোর সফলতা বেশি সার্স কোভ-২ ভাইরাসের প্রথম দিকের ধরনগুলোর অনুপ্রবেশ ঠেকানোর ক্ষেত্রে। এস২এইচ৯৭ সেদিক দিয়েও অনন্য; কারণ এটি ভাইরাসের নতুন ও বিপজ্জনক ধরন ঠেকাতে সমান কার্যকর।  

এব্যাপারে কানাডার সাসকাটনে অবস্থিত ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ান- এর ভাইরোলজিস্ট অরিঞ্জয় ব্যানার্জি বলেন, এই আবিষ্কার নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। তবে কিছু শঙ্কা থেকেই যায়, যেমন কোভিড-১৯ এর জন্য দায়ী ও এখন পর্যন্ত অনাবিষ্কৃত নতুন ধরনের বিরুদ্ধে এটি কতোটা কার্যকর হবে- তা এখনও অজানা।  

তবে অরিঞ্জয় মনে করেন, নতুন এ আবিষ্কার করোনাভাইরাস গোত্রের পরিচিত ধরনগুলো প্রতিরোধে টিকা আবিষ্কার ও চিকিৎসা পদ্ধতির উন্নয়নে সম্ভাবনার নয়া-দিগন্ত যুক্ত করবে। আগামী দিনে যা প্রাণীদেহ থেকে মানবদেহে ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে।

  • সূত্র: নেচার ডটকম

Related Topics

টপ নিউজ

অ্যান্টিবডি / সার্স কোভ-২ জীবাণুর অভিযোজন / করোনার চিকিৎসা / টিকা গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • ২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা
  • কোভিড-১৯ টিকা নেওয়া মায়েদের বুকের দুধে অ্যান্টিবডি থাকে: গবেষণা
  • কোমরবিড রোগীদের জন্য মডার্নার ভ্যাকসিন বেশি কার্যকর: গবেষণা
  • দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের শরীরে ৯৯ শতাংশের বেশি অ্যান্টিবডি: গবেষণা
  • করোনাকালে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঝুঁকি বাড়াচ্ছে

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net