Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভারতের চেয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে: এফটি

অর্থনীতি

ফিন্যান্সিয়াল টাইমস
11 February, 2026, 09:30 am
Last modified: 11 February, 2026, 09:34 am

Related News

  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভারতের চেয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে: এফটি

কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি জানিয়েছে, মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের পাওয়া শুল্কমুক্ত সুবিধা যুক্তরাষ্ট্রনির্ভর ভারতের রপ্তানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
ফিন্যান্সিয়াল টাইমস
11 February, 2026, 09:30 am
Last modified: 11 February, 2026, 09:34 am
ছবি: ফাবিহা মনির/দ্য নিউইয়র্ক টাইমস

মার্কিন উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশের জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে প্রতিবেশী ভারতের প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ হারে 'পারস্পরিক শুল্ক' আরোপ করেন। পরে আগস্টে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়।

সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে সব রপ্তানির ওপর ১৯ শতাংশ শুল্ক এবং কিছু পোশাকের জন্য শূন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন তুলা ও কৃত্রিম সুতা ব্যবহার করে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাক পণ্যের ওপর শূন্য শুল্ক হার প্রযোজ্য হবে। অধ্যাপক ইউনূস বলেছেন, এই চুক্তি মার্কিন নীতির সঙ্গে বাংলাদেশকে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

বাংলাদেশের রপ্তানি করা পোশাকের বড় অংশ যায় যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেসিপেনি, টার্গেট ও ওয়ালমার্টে। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, চীনের পর তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।

এপ্রিল মাস থেকেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল অন্তর্বর্তী সরকার। তখন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। ঢাকার উদ্বেগ ছিল, ট্রাম্পের শুল্ক দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই শিল্পের জন্য হুমকি হতে পারে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় চার-পঞ্চমাংশ আসে এই খাত থেকে।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান উর্মি গ্রুপের প্রধান নির্বাহী আসিফ আশরাফ বলেন, 'মার্কিন তুলা দিয়ে তৈরি পণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা অবশ্যই যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়াবে।' বিশেষ করে নিট পোশাকের ক্ষেত্রে এটি বেশি কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশকে ভারতের তুলনায় এগিয়ে রাখবে। ভারতের বস্ত্র ও পোশাক খাতের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে ঘোষিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির আওতায় ভারত শ্রমঘন পণ্যের বিক্রি বাড়ানোর আশা করছে।

ঢাকার এক উর্ধতন কর্মকর্তা বলেন, 'এই চুক্তির ফলে আমাদের পোশাক শিল্পের সক্ষমতা ভারতের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে।' তিনি ধারণা করছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পোশাক খাতের কাঁচামাল আমদানি আরও ১০০ কোটি ডলার বাড়াতে পারবে—যা বর্তমানে প্রায় ২০০ কোটি ডলার।

গত বছর ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থাকলেও ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের আলাপের পর এই সিদ্ধান্ত আসে। ওয়াশিংটন জানিয়েছে, তারা নয়াদিল্লির কাছ থেকে রুশ তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি আদায় করেছে। তাদের মতে, রুশ তেল ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে রসদ জোগাতে সহায়তা করছে।

দুই দেশের বাণিজ্য চুক্তির ঘোষণায় ভারতের মার্কিন তুলা আমদানির কোনো উল্লেখ ছিল না।

কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি জানিয়েছে, তারা বাংলাদেশি কিছু বস্ত্র ও পোশাক পণ্যের ওপর শূন্য মার্কিন শুল্ক হারের বিষয়ে স্পষ্টতার অপেক্ষায় আছে। তাদের মতে, এটি ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ তাদের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

নয়াদিল্লির এক বিশ্লেষক বলেছেন, মার্কিন উপকরণ দিয়ে তৈরি বাংলাদেশি বস্ত্র ও পোশাক রপ্তানির ওপর শূন্য শতাংশ শুল্কের এই সুযোগ ভারতকে বেশ অসুবিধায় ফেলবে।

ভারতীয় বাণিজ্য অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধর বলেন, 'আমাদের কর্মকর্তারা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে শ্রমঘন খাত, বিশেষ করে পোশাকে আমরা সুবিধাজনক অবস্থানে থাকব, কারণ শুল্কের পার্থক্য ছিল। সেই সুবিধা এখন আর রইল না।'

Related Topics

টপ নিউজ

শুল্কমুক্ত / পোশাক খাত / যুক্তরাষ্ট্র / ভারত / যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net