Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ভোটের বাকি ২ দিন, কেন্দ্রগুলোতে চলছে সিসিটিভি ও হেল্প ডেস্ক স্থাপনসহ শেষ মূহুর্তের প্রস্তুতি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:15 pm
Last modified: 10 February, 2026, 07:34 pm

Related News

  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ভোটের বাকি ২ দিন, কেন্দ্রগুলোতে চলছে সিসিটিভি ও হেল্প ডেস্ক স্থাপনসহ শেষ মূহুর্তের প্রস্তুতি 

রাজধানীর নিউমার্কেট জোনের এডিসি শওকত বলেন, 'ভোটের দিন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য আগেভাগেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণসহ সকল কেন্দ্র সরজমিনে গিয়ে পরিদর্শন করছি যাতে কোনো সমস্যা থাকলে ভোটের আগে সমাধান করতে পারি।'
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:15 pm
Last modified: 10 February, 2026, 07:34 pm
ছবি: টিবিএস

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। তবে ভোটগ্রহণের দিনক্ষণ আসার আগেই সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রগুলো। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে এখন শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। কোথাও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, কোথাও সাজানো হচ্ছে ভোটারদের সহায়তার জন্য হেল্প ডেস্ক, আবার কোথাও প্রার্থীর কর্মী-সমর্থকদের কর্মতৎপরতা চোখে পড়ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ধাপে ধাপে পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে অনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষ করে নতুন ভোটার, নারী ও বয়স্কদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হচ্ছে হেল্প ডেস্ক। এসব ডেস্ক থেকে ভোটাররা তাদের নির্দিষ্ট ভোটকক্ষ, সিরিয়াল নম্বর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা জানতে পারবেন। ভোটারদের সহযোগিতার জন্য কেন্দ্রে স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজধানীর ঢাকা-৭, ঢাকা-৮ ও ঢাকা-১০ সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে প্রস্তুতির এই চিত্র দেখা গেছে। ঢাকা কলেজ, টিটিসি কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল ও মেহেরুন্নেসা গার্লস স্কুলসহ একাধিক কেন্দ্রের বুথগুলোতে এখন চলছে গোছানোর কাজ। কোথাও ভোটার তালিকা যাচাই করা হচ্ছে, আবার কোথাও হেল্প ডেস্কের অবস্থান চিহ্নিত করা হচ্ছে।

এদিকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিভিন্ন সংস্থা। টহল বাড়ানোর পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। রাজধানীর নিউমার্কেট জোনের এডিসি শওকত টিবিএসকে বলেন, 'ভোটের দিন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য আগেভাগেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণসহ সকল কেন্দ্র সরজমিনে গিয়ে পরিদর্শন করছি যাতে কোনো সমস্যা থাকলে ভোটের আগে সমাধান করতে পারি।'

এদিকে নির্বাচনি এলাকাগুলোতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভোট। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় নির্বাচনের আমেজ স্পষ্ট। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও বিরতিহীন কাজ করে যাচ্ছেন। ঢাকা কলেজ ও টিটিসি কলেজ কেন্দ্রে দায়িত্বরত নিউমার্কেট যুবদলের সদস্য সোহাগ টিবিএসএকে বলেন, 'যদিও আমরা আগেই ভোটার স্লিপ বাড়িতে পৌঁছে দিয়েছি তবু যারা বাদ গেছেন বা বাসা পরিবর্তন করেছেন তাদের জন্য ডেস্ক বসবে। ভোটাররা যাতে সহজে কেন্দ্রে ঢুকে ভোট দিতে পারেন, সে জন্য বুথ, হেল্প ডেস্ক ও ভোটার তালিকা সবকিছু আগেভাগেই গুছিয়ে নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / গণভোট / ভোটকেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net