Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2026, 09:15 pm
Last modified: 09 February, 2026, 09:18 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়গুলো হলো— স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
টিবিএস রিপোর্ট
09 February, 2026, 09:15 pm
Last modified: 09 February, 2026, 09:18 pm
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সারাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে রাস্তা সংস্কার বা অন্য কোনো উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়গুলো হলো— স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনি কর্মকাণ্ডের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই নির্বাচনের আগে ও পরে হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে সমন্বয় করতে হবে। কোনোভাবেই যাতে মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ড্রোনের লাইভ ফিড এবং ভোটকেন্দ্রের তথ্য আদান-প্রদান সচল রাখা, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে ইন্টারনেট বা ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরা, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না। এই সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ব্যক্তি তাঁর নিজ এলাকার বাইরে বা অন্য নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশের ১২ কোটির বেশি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আয়োজিত গণভোটে অংশ নেবেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ইন্টারনেট / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net