Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 08:05 pm
Last modified: 08 February, 2026, 08:13 pm

Related News

  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই এই কমিটির বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 08:05 pm
Last modified: 08 February, 2026, 08:13 pm

সরকারের বিভিন্ন খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন ও কমিটির দেওয়া প্রতিবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রদানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও সাতজন সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ) রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই এই কমিটির বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে সরকার 'জাতীয় বেতন কমিশন ২০২৫', 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫' এবং 'সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫' গঠন করেছিল। এসব কমিশন ও কমিটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)। এই কমিটি প্রধান উপদেষ্টার কাছে জমা পড়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে দাখিল করবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন গ্রেড বা ২০তম ধাপে মূল বেতন হবে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ প্রথম ধাপে (১ম গ্রেড) বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। বিভিন্ন দিক পর্যালোচনার পর বেতন স্কেলের গ্রেড বা ধাপ বর্তমান পে-স্কেলের মতোই ২০টি রাখার প্রস্তাব করেছে কমিশন। নবম পে-কমিশনের এই সুপারিশ বাস্তবায়নে সরকারের ১ লাখ ৬ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সরকারি চাকরিজীবী / বেতন / মন্ত্রিপরিষদ / কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net