Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 08:50 pm
Last modified: 10 February, 2026, 05:49 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত

কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে মোট ৮৪ হাজার ৪০০ জন বন্দি রয়েছেন। তবে তাদের মধ্যে আবেদন করেছিলেন ৬ হাজার ২৪০ জন। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই শেষে মোট ৫ হাজার ৯২০ জনের নিবন্ধন চূড়ান্ত করা হয়।
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 08:50 pm
Last modified: 10 February, 2026, 05:49 pm
ছবি: টিবিএস কোলাজ

দেশের কারাগারগুলোতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। গত পাঁচ দিনে মোট ৪ হাজার ৫৩৮ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত পাঁচ দিনে ৪ হাজার ৫৩৮ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

দিনভিত্তিক ভোটের হিসেবে দেখা যায়—প্রথম দিন মঙ্গলবার ভোট দিয়েছেন ১ হাজার ৫২১ জন, বুধবার ৯৮৮ জন, বৃহস্পতিবার ১ হাজার ১৩৮ জন, শুক্রবার ৪২০ জন এবং আজ শনিবার ভোট দিয়েছেন ৪৭১ জন।

কারা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, শনিবার ভোট দেওয়া ৪৭১ জনের মধ্যে পুরুষ বন্দি ৪৪৮ জন এবং নারী বন্দি ২৩ জন। এছাড়া এদিন বিশেষ বন্দি হিসেবে ১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামীকাল রোববারও (৮ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।

ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য 'হ্যাঁ' ও 'না' অপশনসহ পৃথক ব্যালট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। বন্দিরা ভোট প্রদান শেষে খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে সেগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হচ্ছে।'

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে মোট ৮৪ হাজার ৪০০ জন বন্দি রয়েছেন। তবে তাদের মধ্যে নির্বাচনের জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে আবেদন করেছিলেন ৬ হাজার ২৪০ জন। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই শেষে মোট ৫ হাজার ৯২০ জনের নিবন্ধন চূড়ান্ত করা হয়।
 
Related Topics

টপ নিউজ

কারাগার / পোস্টাল ব্যালট / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net