Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নির্বাচন ও গণভোট: মোবাইল কোর্ট পরিচালনায় ১০৫১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 07:15 pm
Last modified: 04 February, 2026, 08:10 pm

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

নির্বাচন ও গণভোট: মোবাইল কোর্ট পরিচালনায় ১০৫১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী শনিবার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা তাদের মোবাইল কোর্ট পরিচালনার অধিক্ষেত্র নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করবেন।
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 07:15 pm
Last modified: 04 February, 2026, 08:10 pm
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনপ্রশাসনের এক হাজার ৫১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এসব কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে 'মোবাইল কোর্ট আইন, ২০০৯'-এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রাপ্ত হবেন। তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি ও কোস্ট গার্ডের সাথে নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে যে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এবং খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার অধিক্ষেত্র নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করবেন।
 
Related Topics

টপ নিউজ

নির্বাহী ম্যাজিস্ট্রেট / জনপ্রশাসন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net