Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
‘আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন’, মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উদ্দেশে জাইমা রহমান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 06:50 pm
Last modified: 03 February, 2026, 06:58 pm

Related News

  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

‘আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন’, মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উদ্দেশে জাইমা রহমান 

ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।’
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 06:50 pm
Last modified: 03 February, 2026, 06:58 pm
ছবি: টিবিএস

শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, 'নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।' 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে বিএনপি কর্তৃক আয়োজিত 'অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ—শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে' শীর্ষক সভায় তিনি এই মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, 'প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।'

তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবন্ধীদের মেধা বিকাশের যথাযথ সুযোগ করে দেওয়া হলে তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অনবদ্য অবদান রাখতে সক্ষম হবেন।

মতবিনিময় সভায় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের জীবনসংগ্রাম ও বঞ্চনার কথা তুলে ধরেন। তারা আক্ষেপ করে বলেন, 'সমাজে প্রতিবন্ধীদের স্বাভাবিকভাবে দেখা হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয় না। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারের অনেক প্রতিষ্ঠান থাকলেও সেখানে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না। কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার যেগুলো আছে, সেগুলোতে প্রশিক্ষণ নিতে গেলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়।'

ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোতে নিজেদের অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য সংসদে ও বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষিত আসন বরাদ্দ রাখতে হবে।' একই সঙ্গে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানান তারা।

এছাড়া বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিবন্ধীদের সঙ্গে হওয়া বৈষম্য দূর করতে তারা উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্বাবলম্বী হওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রতিবন্ধীরা বলেন, 'আমরা সমাজের বোঝা হতে চাই না। কারও দয়ায় বেঁচে থাকতে চাই না। আমাদের যোগ্যতা দিয়ে নিজেদের প্রমাণ করতে চাই। আমরা সুযোগ পাচ্ছি না, ফলে আমাদের যোগ্যতা দেখানোর সুযোগও পাচ্ছি না। আমাদের মেধা যাতে প্রকাশ করতে পারি, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে।'

জাইমা রহমানের সরাসরি সান্নিধ্য ও কথা বলার সুযোগ পেয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জাইমা রহমানের উদ্দেশে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, 'যেহেতু আপনি আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলছেন, আমরা আশায় থাকব—আপনারা কিছু একটা করবেন।'
 

Related Topics

টপ নিউজ

জাইমা রহমান / তারেক রহমান / প্রতিবন্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net