Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2026, 04:05 pm
Last modified: 01 April, 2026, 04:47 pm

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন নাছের; আদালতে রাষ্ট্রপক্ষ

পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী দেশে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষক আছেন। আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক বছরের মধ্যে সকল কৃষকের কাছে এই সেবা পৌঁছানোর চেষ্টা করব।’
টিবিএস রিপোর্ট
01 April, 2026, 04:05 pm
Last modified: 01 April, 2026, 04:47 pm
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সরকার 'কৃষক কার্ড' চালু করতে যাচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৯ হাজার কারিগরি শিক্ষকের হাতে উন্নত প্রযুক্তির ট্যাব সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, আজকের প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রধানমন্ত্রী তার জন্য বরাদ্দকৃত ৩০ মিনিটে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নানামুখী অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, 'কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পাইলট কর্মসূচির আওতায় প্রায় ২২ হাজার বিভিন্ন ধরনের কৃষককে এই সেবার আওতায় আনা হয়েছে। বাংলাদেশের প্রায় ১০টি জেলায় আমরা এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি।'

কর্মসূচির বিস্তার সম্পর্কে তারেক রহমান জানান, প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে পাইলটিং কাজ শুরু হয়েছে।

কবে নাগাদ দেশের সকল কৃষক এই সেবা পাবেন—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের হিসাব অনুযায়ী দেশে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষক আছেন। আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক বছরের মধ্যে সকল কৃষকের কাছে এই সেবা পৌঁছানোর চেষ্টা করব।'

এ সময় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ''প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারের প্রধান নারীকে 'ফ্যামিলি কার্ড' প্রদান কার্যক্রম শুরু হয়েছে।''

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৮০ দিনের মধ্যে ৯ হাজার শিক্ষকের হাতে ট্যাব তুলে দেওয়া হবে।'

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতে ডিজিটাল অবকাঠামো জোরদারে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নে ১৭২ জন শিক্ষার্থীকে জাপানি ও ইতালীয় ভাষা শিক্ষার আওতায় আনা হবে।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, দেশের ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হবে।

শিশুদের কল্যাণে ও ঝরে পড়া রোধে গৃহীত বিশেষ কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়েছে এবং শিগগিরই প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য এ সুবিধা সম্প্রসারণ করা হবে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / কারিগরি শিক্ষা / নির্বাচনি ইশতেহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন নাছের; আদালতে রাষ্ট্রপক্ষ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net