Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বিশ্বে প্রথম স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়া দাতার থেকে মুখমণ্ডল প্রতিস্থাপন করলেন স্পেনের চিকিৎসকেরা

আন্তর্জাতিক

রয়টার্স
03 February, 2026, 11:25 am
Last modified: 03 February, 2026, 11:35 am

Related News

  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন

বিশ্বে প্রথম স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়া দাতার থেকে মুখমণ্ডল প্রতিস্থাপন করলেন স্পেনের চিকিৎসকেরা

সোমবার ভল ডি হেবরন হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা জানায়, এটি ছিল এক জটিল অস্ত্রোপচার। দাতার মুখের মাঝখানের অংশের টিস্যু বা কলা গ্রহীতার মুখে বসানো হয়েছে। এই মহাযজ্ঞে প্রায় ১০০ জন পেশাদার কর্মী অংশ নেন। দলে ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও ইমিউনোলজিস্টরাও।
রয়টার্স
03 February, 2026, 11:25 am
Last modified: 03 February, 2026, 11:35 am
বার্সেলোনায় অস্ত্রোপচার দলের সঙ্গে ছবি তুলছেন গ্রহীতা কারমে। ছবি তোলা হয়েছে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

বার্সেলোনার এক হাসপাতালে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো এমন একজনের মুখমন্ডল প্রতিস্থাপন করা হলো, যিনি স্বেচ্ছামৃত্যু বা 'অ্যাসিস্টেড ডাইং'-এর মাধ্যমে পৃথিবী ছেড়েছেন। মৃত্যুর আগে তিনি নিজের মুখ দান করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সোমবার ভল ডি হেবরন হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা জানায়, এটি ছিল এক জটিল অস্ত্রোপচার। দাতার মুখের মাঝখানের অংশের টিস্যু বা কলা গ্রহীতার মুখে বসানো হয়েছে। এই মহাযজ্ঞে প্রায় ১০০ জন পেশাদার কর্মী অংশ নেন। দলে ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও ইমিউনোলজিস্টরাও।

হাসপাতালের ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর এলিজাবেথ নাভাস বলেন, দাতা যে মানসিক পরিপক্বতা দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিষয়টি সবাইকে 'বাকরুদ্ধ' করে দিয়েছে।

নাভাস বলেন, 'যিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি শেষ ইচ্ছা হিসেবে এক অচেনা মানুষকে নতুন জীবন দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এটি সত্যিই বিশাল এক ব্যাপার।'

অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বসেরা

গ্রহীতার নাম কারমে। এক পোকার কামড় থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণে তার মুখের টিস্যু পচে গিয়েছিল (নেক্রোসিস)। এতে তার কথা বলা, খাওয়া এবং দেখার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে কারমে বলেন, 'বাড়িতে এখন যখন আয়নায় তাকাই, মনে হয় আমি আবার আগের মতো হয়ে উঠছি।' তিনি জানান, তিনি খুব দ্রুত সেরে উঠছেন।

মুখ প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার লিঙ্গ ও রক্তের গ্রুপ এক হতে হয়। পাশাপাশি মাথার আকারও কাছাকাছি হওয়া প্রয়োজন।

প্রায় ৫ কোটি জনসংখ্যার দেশ স্পেন তিন দশকেরও বেশি সময় ধরে অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ দেশ হিসেবে তারা স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়।

স্পেনে এ পর্যন্ত মোট ছয়টি মুখ প্রতিস্থাপন করা হয়েছে। এর অর্ধেকই করেছে ভল ডি হেবরন হাসপাতাল। ২০১০ সালে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মুখ প্রতিস্থাপনও করেছিল এই কাতালান হাসপাতালটি।

গোপনীয়তার স্বার্থে হাসপাতালের মুখপাত্র অস্ত্রোপচারের সঠিক তারিখ জানাননি। তবে তিনি রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, এটি ২০২৫ সালের শরৎকালে করা হয়েছিল।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর দেশটিতে প্রায় ৬ হাজার ৩০০টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে। এর মধ্যে কিডনি প্রতিস্থাপনই ছিল সবচেয়ে বেশি।

Related Topics

টপ নিউজ

স্বেচ্ছামৃত্যু / মুখ প্রতিস্থাপন / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net