Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা; ভারতের শুল্ক কমে ১৮%; ৫০০ বিলিয়ন ডলারের তেল কিনবে দিল্লি

আন্তর্জাতিক

বিবিসি ও রয়টার্স
03 February, 2026, 09:05 am
Last modified: 03 February, 2026, 09:06 am

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা; ভারতের শুল্ক কমে ১৮%; ৫০০ বিলিয়ন ডলারের তেল কিনবে দিল্লি

সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তিনি (মোদি) রুশ তেল কেনা বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছেন।’
বিবিসি ও রয়টার্স
03 February, 2026, 09:05 am
Last modified: 03 February, 2026, 09:06 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। এই চুক্তির আওতায় ভারত থেকে আসা পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর বিনিময়ে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে এবং বাণিজ্য বাধাগুলো কমিয়ে আনতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে এই চুক্তির ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ভারত এখন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভারত থেকে সব ধরনের আমদানির ওপর আরোপিত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করছে। রাশিয়ার তেল কেনার কারণে ২৫ শতাংশ পাল্টা শুল্কের (রেসিপ্রোকাল ট্যারিফ) ওপর নতুন করে এই বাড়তি শুল্ক চাপানো হয়েছিল।

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রায় দুই দশকের আলোচনার পর একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের এই সমঝোতার ঘোষণা এল।

এদিকে মোদি এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতায় পৌঁছাতে পেরে তিনি 'আনন্দিত' বলে জানিয়েছেন।

ট্রাম্প তার পোস্টে জানান, সকালে মোদির সঙ্গে তার ফোনালাপ হয়েছে। ওই আলোচনায় বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়। ট্রাম্প লেখেন, 'তিনি (মোদি) রুশ তেল কেনা বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছেন।'

ট্রাম্প আরও বলেন, মোদির অনুরোধে তিনি অবিলম্বে একটি 'বাণিজ্য চুক্তিতে সম্মত' হয়েছেন। এর ফলে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক ও অশুল্ক বাধাগুলো শূন্যে নামিয়ে আনা হবে।

চুক্তির অংশ হিসেবে মোদি জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং কয়লা পণ্যসহ ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ওই শুল্কের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত ২৫ শতাংশ জরিমানাও অন্তর্ভুক্ত ছিল। এশিয়ার কোনো দেশের ওপর এটি ছিল সর্বোচ্চ শুল্ক।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, চুক্তির অংশ হিসেবে রুশ তেলের সঙ্গে যুক্ত শুল্ক প্রত্যাহার করা হবে। একই সঙ্গে অন্যান্য শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে।

মোদি এক্স-এ আরও লেখেন, 'এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।' তিনি যোগ করেন, 'যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তা আমাদের জনগণের উপকারে আসে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার অপার সম্ভাবনা উন্মোচন করে।'

ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ অবস্থায় দিল্লির কর্মকর্তারা অন্য যেসব দেশ ট্রাম্পের শুল্কের আওতায় পড়েছে, তাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছিলেন।

এরই মধ্যে গত সপ্তাহে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। এর ফলে ভারত ও ২৭টি ইউরোপীয় দেশের জোটের মধ্যে প্রায় সব পণ্যের ওপর কর কমানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষই সম্পর্ক আরও গভীর করতে চাইছে।

ইইউর মতে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন যাকে 'মাদার অভ অল ডিলস' (সব চুক্তির সেরা) বলে অভিহিত করেছেন, সেই চুক্তিটি ২০৩২ সালের মধ্যে ভারতে ইইউর রপ্তানি দ্বিগুণ করতে পারে।

বিশ্লেষণ ও পূর্বাভাসকারী প্রতিষ্ঠান প্যাঞ্জিয়া পলিসির প্রতিষ্ঠাতা টেরি হেইনস বলেন, ওয়াশিংটন ও দিল্লির মধ্যে হওয়া এই চুক্তি তাদের জন্য 'একটি জবাব', যারা মনে করেন বাণিজ্যের ক্ষেত্রে ইইউ যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মার্কিন বাজার এই চুক্তিকে 'স্বাগত জানাবে' বলে তিনি আশা করছেন।

তবে যুক্তরাষ্ট্রের ৮০০টি ক্ষুদ্র ব্যবসার জোট 'উই পে দ্য ট্যারিফস' এই ঘোষণার সমালোচনা করেছে। সংগঠনটির ভাষ্য, ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়ার আগে মার্কিন আমদানিকারকেরা ভারতীয় পণ্যের ওপর গড়ে ২.৫ শতাংশ শুল্ক দিতেন।

সংগঠনটির পরিচালক ড্যান অ্যান্থনি বলেন, 'এই চুক্তি এক বছর আগে আমরা যা দিচ্ছিলাম, তার চেয়ে ছয় গুণ বেশি হার নির্ধারণ করে দিয়েছে। এটি কোনো স্বস্তি নয়; বরং এটি দীর্ঘমেয়াদে বহাল থাকা একটি স্থায়ী কর বৃদ্ধি।'

এদিকে ট্রুথ সোশ্যাল-এ দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

বাণিজ্য চুক্তি / ফোনালাপ / শুল্ক কমা / রুশ তেল / ট্রাম্প / মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net