Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
দেশে লবণের কোন ঘাটতি নেই: শিল্প মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2019, 03:45 pm
Last modified: 19 November, 2019, 04:36 pm

Related News

  • জলবায়ু পরিবর্তনের ধাক্কায় লবণ উৎপাদন ব্যাহত, পাইকারিতে দাম বেড়েছে ৫০ শতাংশ
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ—বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ
  • কোরবানির চামড়া সংরক্ষণে বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
  • ৬৩ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন

দেশে লবণের কোন ঘাটতি নেই: শিল্প মন্ত্রণালয়

'বর্তমানে দেশে লবণের কোন ঘাটতি নেই, চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুদ রয়েছে'...
টিবিএস রিপোর্ট
19 November, 2019, 03:45 pm
Last modified: 19 November, 2019, 04:36 pm

সম্প্রতি লবণ নিয়ে একটি অসাধু চক্র বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা থেকে মুনাফা লোটার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে লবণের কোন ঘাটতি নেই, চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুদ রয়েছে। 

এতে বলা হয়, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কমবেশি ১ লাখ মেট্রিক টন। আর লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। 

এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। 

এছাড়া সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণের মজুদ আছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।

একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে এমন গুজব রটিয়ে বেশি লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। 

এছাড়াও লবণ নিয়ে যে কোন তথ্যের জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

লবণ নিয়ে গুজব, সিলেটে প্রশাসনের অভিযান 

সোমবার রাত থেকেই লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে সিলেট বিভাগের সর্বত্র। গুজব বিশ্বাস করে স্থানীয় দোকানগুলোতে লবণ কিনতে ভীড় জমান স্থানীয় লোকজন। 

লবণের এমন ব্যাপক চাহিদা দেখে দোকানদাররা যেমন কেজিপ্রতি পণ্যটির দাম বাড়িয়ে দেন, তেমনি লবণ না পেয়ে দোকান ভাংচুরের ঘটনাও ঘটে সিলেটে। 

তবে প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার পরপরই অভিযান শুরু হয়। মাইকিং করে বলা হয়, লবনের দাম বৃদ্ধির এ তথ্যটি নিছকই গুজব।

সোমবার রাতে নগরীর কালিঘাটে লবণ ভর্তি দুটি ভ্যান জব্দ করে অতিরিক্ত দাম রাখার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে সিলেট মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে রাতে সিলেটের গোয়াইনঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, মৌলভীবাজারের বড়লেখাসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে প্রায় দুই লাখ টাকা টাকা জরিমানা করা হয়। 

লবণের বাজার স্থিতিশীল রাখতে মধরাত পর্যন্ত বিভাগের প্রায় সবকটি উপজেলায় অভিযান চালায় প্রশাসন। গোয়াইনঘাট, শ্রীমঙ্গলসহ কয়েকটি উপজেলায় গুজবে বিভ্রান্ত না হতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে মাইকিং করাা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেন, কে বা কারা এই গুজব ছড়িয়ে মানুষকে বিভান্ত করেছিলো। প্রশাসনের হস্তক্ষেপে তা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। লবণ নিয়ে কোনো অস্থিতরা নেই।

আর গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
 
Related Topics

টপ নিউজ

লবণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জলবায়ু পরিবর্তনের ধাক্কায় লবণ উৎপাদন ব্যাহত, পাইকারিতে দাম বেড়েছে ৫০ শতাংশ
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ—বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ
  • কোরবানির চামড়া সংরক্ষণে বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
  • ৬৩ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net