Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
৪৭% মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, বাড়ছে বিএনপির জনপ্রিয়তা: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 08:45 pm
Last modified: 30 January, 2026, 08:56 pm

Related News

  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, তাহের উপনেতা

৪৭% মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, বাড়ছে বিএনপির জনপ্রিয়তা: জরিপ

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’-এর জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশই গণভোটে ‘হ্যাঁ’ বা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে ২২ শতাংশ মানুষ এই বিষয়ে এখনো বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
30 January, 2026, 08:45 pm
Last modified: 30 January, 2026, 08:56 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমতের বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের 'পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)'-এর তৃতীয় রাউন্ডের ফলাফলে দেখা গেছে, দেশের ৪৭.৬ শতাংশ মানুষ মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে কার জনসমর্থন কত?

জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় শীর্ষ রয়েছেন তারেক রহমান (৪৭.৬%)। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (২২.৫%)। এছাড়া ২ দশমিক ৭ শতাংশ মানুষ নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন। তবে প্রায় ২২.২ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে নিশ্চিত কোনো উত্তর দিতে পারেননি।

ছবি: ইনোভেশন কনসাল্টিং-এর জরিপ থেকে নেওয়া

আওয়ামী লীগ ভোটারদের ঝোঁক এখন বিএনপির দিকে

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। জরিপের তথ্য বলছে, সাবেক আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে, জামায়াতকে ভোট দিতে পারেন ১৩.২ শতাংশ এবং ৪১.৩ শতাংশ ভোটার এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

নির্বাচনি লড়াইয়ে এগিয়ে বিএনপি

প্রতিবেদনে বলা হয়েছে, 'আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় কোন দলের প্রার্থী জিতবে?'—এমন প্রশ্নের জবাবে ৫২.৯ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম নিয়েছেন। সামগ্রিকভাবে বিএনপি ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে বলে জরিপে আভাস পাওয়া গেছে। যেখানে জামায়াত ও তাদের জোটের ভোট পাওয়ার সম্ভাবনা ৩১ শতাংশ।

পেপসের দ্বিতীয় রাউন্ডের তুলনায় তৃতীয় রাউন্ডে বিএনপির সমর্থন ৭.৫ শতাংশ বেড়েছে। জামায়াতের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১.১ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং খালেদা জিয়ার মৃত্যুর পর এক বিশাল সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছেন।

সংবিধান সংস্কার ও গণভোট

জুলাই অভ্যুত্থানের জুলাই সনদ অনুযায়ী সংবিধানের মৌলিক সংস্কারের প্রশ্নে আয়োজিত সম্ভাব্য গণভোটে জনগণের ব্যাপক সমর্থন দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশই গণভোটে 'হ্যাঁ' বা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে ২২ শতাংশ মানুষ এই বিষয়ে এখনো বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন।

ছবি: ইনোভেশন কনসাল্টিং-এর জরিপ থেকে নেওয়া

জরিপ পদ্ধতি

ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪ জেলার শহর ও গ্রামের ৫ হাজার ১৪৭ জন ভোটারের সঙ্গে টেলিফোনে সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন এবং দলীয় পছন্দের মতো ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত নেওয়া হয় এই জরিপে।

এর আগে গত বছরের মার্চ ও সেপ্টেম্বরে যথাক্রমে এই জরিপের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ফল প্রকাশ করা হয়েছিল। মূলত ওই দুই রাউন্ডে অংশগ্রহণকারীদের ওপরই তৃতীয় দফার এই ফলো-আপ জরিপ চালানো হয়।

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / তারেক রহমান / শফিকুর রহমান / এনসিপি / নাহিদ ইসলাম / জরিপ / নির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, তাহের উপনেতা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net