Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে ভোট চান: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:00 pm
Last modified: 29 January, 2026, 10:21 pm

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে ভোট চান: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘আর মাত্র ১৪ দিন পরে ভোট হবে। এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমরা আবার ভুগব। সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি ইনশা আল্লাহ সরকার গঠন করবে।’ 
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:00 pm
Last modified: 29 January, 2026, 10:21 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে করা ভুলের জন্য মাফ চেয়ে তারপর দেশের জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'মাফ চাইছে সেটার জন্য যে ১৯৭১ সালের কৃতকর্মের জন্য মাফ চাই। তো মাফটা চান। বলেন যে, ভুল করেছি ওই সময়। তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের ভোট দেন।'

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনি গণসংযোগ করতে গিয়ে এক সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় তিনি বলেন, 'আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, এই এলাকায় হিন্দু ভাইয়েরা আছেন, মুসলমান ভাইয়েরা আছেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে আপনারা চলে গেছেন না ইন্ডিয়াতে? বাড়িঘর সব পুড়ায় দিয়েছিল না?'

ঠাকুরগাঁওয়ে নিজেদের বাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, 'বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না। পেট্রলপাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাংকটাও নিয়ে গিয়েছিল। আমার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল। ট্রাক ছিল অনেকগুলো, সেগুলোও নিয়ে গিয়েছিল। এগুলো ১৯৭১ সালে পাক সেনাবাহিনীরা করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল, এটা আমরা খুব ভালো করেই জানি।'

মির্জা ফখরুল বলেন, 'যুদ্ধ করেছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি। এটাই বাস্তব। এটার জন্যই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বেগম জিয়া সেই পতাকাই তুলে ধরেছিলেন।'

তিনি বলেন, 'তিনি [খালেদা জিয়া] কোনোদিন আপস করেননি। আজ সেই পতাকাই তারেক রহমান তুলে ধরেছেন। আমরা সেই পতাকা এগিয়ে নিয়ে যাব।'

এই বিএনপি নেতা বলেন, 'আর মাত্র ১৪ দিন পরে ভোট হবে। এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমরা আবার ভুগব। সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি ইনশা আল্লাহ সরকার গঠন করবে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / একাত্তরের গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net