Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
পডকাস্টের মাধ্যমে নিজের চিন্তা ও দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 02:00 pm
Last modified: 29 January, 2026, 02:06 pm

Related News

  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

পডকাস্টের মাধ্যমে নিজের চিন্তা ও দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 02:00 pm
Last modified: 29 January, 2026, 02:06 pm
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

পডকাস্টের মাধ্যমে দেশের মানুষের সামনে নিজের রাজনৈতিক চিন্তা-দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মাহদী আমীন বলেন, "আজ থেকেই আমরা পডকাস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই পডকাস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ।"

তিনি আরও বলেন, এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রয়াসকে অনুভব করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে এটি পরিচালিত হবে।

মাহদী আমীন জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজের মাধ্যমে এই পডকাস্ট সম্প্রচার শুরু হবে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / পডকাস্ট / বিএনপি চেয়ারম্যান / দেশের ভবিষ্যৎ / নিজের চিন্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net