Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বর্তমান সরকারও বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে: নোয়াব সভাপতি একে আজাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 06:00 pm
Last modified: 28 January, 2026, 06:07 pm

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন

বর্তমান সরকারও বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে: নোয়াব সভাপতি একে আজাদ

এ কে আজাদ বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমরা অনেক স্বাধীনতা আশা করেছিলাম। কিন্তু অবস্থা কী?’ সরকারের একজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি জানেন ১২ তারিখে তিনি চলে যাবেন, তাহলে কেন ন্যায়বিচার দিচ্ছেন না? তিনি কেন নিরীহ লোককে জেলের মধ্যে পুষে রাখছেন এবং তাদের বেইল (জামিন) দিচ্ছেন না?’
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 06:00 pm
Last modified: 28 January, 2026, 06:07 pm
নোয়াব সভাপতি এ. কে. আজাদ। ফাইল ছবি: ইউএনবি

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং বিচারব্যবস্থায় হস্তক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি এ কে আজাদ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারও অতীতের সরকারগুলোর মতো বিচারব্যবস্থাকে 'পঙ্গু' করে রেখেছে এবং সাধারণ মানুষকে বিনাবিচারে জেলে আটকে রাখছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক নীতি সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

এ কে আজাদ বলেন, 'বর্তমান সরকারের কাছে আমরা অনেক স্বাধীনতা আশা করেছিলাম। কিন্তু অবস্থা কী?' সরকারের একজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তিনি জানেন ১২ তারিখে তিনি চলে যাবেন, তাহলে কেন ন্যায়বিচার দিচ্ছেন না? তিনি কেন নিরীহ লোককে জেলের মধ্যে পুষে রাখছেন এবং তাদের বেইল (জামিন) দিচ্ছেন না?'

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোয়াব সভাপতি বলেন, 'যেসব বিচারক ন্যায়সঙ্গতভাবে জামিন দিচ্ছেন, তাদের অনেক সময় বদলি করা হচ্ছে। তাহলে ন্যায়বিচার কোথায়?' বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, 'এই সরকার যদি ১২ তারিখের পর না-ই থাকে, তবে তাদের কিসের ভয়? কেন তারা বিচারব্যবস্থাকে এভাবে পঙ্গু করে রেখেছে?'

বর্তমান ও অতীত সব সরকারের চরিত্র প্রায় একই দাবি করে এ কে আজাদ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, নিরীহ ব্যক্তিদের গ্রেপ্তার করে পুলিশ অর্থ আদায় করছে; যারা টাকা দিতে পারছে তারা ছাড়া পাচ্ছে, আর যারা পারছে না তারা কারাগারে যাচ্ছে। এসব ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনগুলোর অপব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের ওপর চাপের বিষয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এ কে আজাদ বলেন, 'অতীতে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কেন ভাঙা হলো—সে বিষয়ে কোনো গণমাধ্যম অনুসন্ধান করেনি। ভয় থেকেই এই নীরবতা।'

তিনি সতর্ক করে বলেন, আজ একটি পত্রিকা আক্রান্ত হলে কাল অন্যটির পালা আসতে পারে। 'এই পরিস্থিতিতে বিভক্ত থাকলে সাংবাদিকতা টিকবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।'

সংলাপে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিচারব্যবস্থা / নোয়াব / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net