Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 07:30 pm
Last modified: 27 January, 2026, 09:21 pm

Related News

  • স্থানীয় নির্বাচন: প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষার শঙ্কা বিএনপির তৃণমূলের
  • ‘হুমকি দিয়ে লাভ নেই, আমরা কি জোর করে ক্ষমতায় এসেছি?’: রিজভী
  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

তিনি বলেন, ‘ আমার যত ভক্ত আছে, তোমাদের আত্মীয়-স্বজনও তত নেই। যে যত কথাই বলুক আমি তাদের ফাঁদে পা দেব না। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছ।’
টিবিএস রিপোর্ট
27 January, 2026, 07:30 pm
Last modified: 27 January, 2026, 09:21 pm
ছবি: টিবিএস

আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, 'আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটিও আমার দোষ। এটি নাকি আমি হুমকি দিয়েছি। আমি তাদের কথায় ভীত। কোথায় কী হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের।'

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগ-গুলবাগে ধানের শীষের পক্ষে প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু-আত্মীয়স্বজন আছে। আমার যত ভক্ত আছে, তোমাদের আত্মীয়-স্বজনও তত নেই। যে যত কথাই বলুক আমি তাদের ফাঁদে পা দেব না। আমার ভোট আমি চাইব, তুমিও ভোট চাও। এলাকার জন্য কী করেছ, আর কী করবে বলো। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছ।'

মির্জা আব্বাস বলেন, 'নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়। পরে আর পাওয়া যায় না। ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন হাত উচিয়ে এ এলাকার মানুষ সমর্থন দিতেন। পুলিশি হামলা হলে বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থী কি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পালিয়ে বেড়িয়েছেন? আপনাদের কাজ শুধু কুৎসা রটানো।'

সাবেক এই মন্ত্রী বলেন, 'আমি অনেকবার এমপি ছিলাম। কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে। কিন্তু আমি যা পারব না তা কখনো আশ্বাস দেইনি। মিথ্যা আশ্বাস আমি দেই না। আমি ফেরেস্তা না। তবে, কারো ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।'

তিনি বলেন, 'কিছু মাছের পোনা এসেছে। এদের ঠিকানা কী? আমি যখন জেলে গিয়েছিলাম তখনও বিভিন্ন প্রয়োজনে এলাকার মানুষ আমার বাসায় গেছে। আমার স্ত্রী ও কর্মকর্তারা সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন। আজকে লম্বা লম্বা কথা বলছেন, কয়জনকে সাহায্য করেছেন! এলাকার কতজনের জানাযায় গেছেন, কয়জনের বিয়ের অনুষ্ঠানে গেছেন? আবার বলেন আমার এলাকা!'

মির্জা আব্বাস বলেন, 'একজন বলছে চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবে। আরে চাঁদাবাজিতো আপনারা করছেন। চাঁদাবাজি তকমা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে।'

তিনি বলেন, 'ভাবটা এমন যেন বিএনপি ক্ষমতায়। বলা হচ্ছে আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে বিএনপিকেও সেভাবে তাড়ানো হবে। বিএনপি বানের জলে ভেসে আসেনি। সবকিছুতেই বিএনপির দোষ। দেশে এখন থেকেই অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।'

এরপরে মির্জা আব্বাস শাহজাহানপুর মালিবাগ ১ম লেন থেকে মৌচাক মোড় হয়ে মালিবাগ মোড় থেকে রাজারবাগ পুলিশ গেট গণসংযোগ করেন। বিকালে তিনি ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন। সন্ধ্যায় তিনি শাহজাহানপু ঝিল মসজিদ এলাকায় এবং রাতে ফকিরেরপুল, আরামবাগ পানির ট্যাংকি গলিতে গণসংযোগ করেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা আব্বাস / ঢাকা-৮ / নির্বাচনি প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • স্থানীয় নির্বাচন: প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষার শঙ্কা বিএনপির তৃণমূলের
  • ‘হুমকি দিয়ে লাভ নেই, আমরা কি জোর করে ক্ষমতায় এসেছি?’: রিজভী
  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net