Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
শি জিনপিংয়ের চীনে যে কারণে অতি ক্ষমতাধর জেনারেলেরও শেষরক্ষা হলো না

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
27 January, 2026, 12:50 pm
Last modified: 27 January, 2026, 12:56 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

শি জিনপিংয়ের চীনে যে কারণে অতি ক্ষমতাধর জেনারেলেরও শেষরক্ষা হলো না

রবিবারের ‘লিবারেশন আর্মি ডেইলি’র সম্পাদকীয়তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তার বিরুদ্ধে দুর্নীতি এবং শি জিনপিংয়ের প্রতি অবিশ্বস্ততার অভিযোগ রয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
27 January, 2026, 12:50 pm
Last modified: 27 January, 2026, 12:56 pm
মার্চ মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আইনসভা বৈঠকে ঝাং ইউজিয়া। পিপলস লিবারেশন আর্মির সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিতে চীনের শীর্ষ নেতা যাদের দায়িত্ব দিয়েছেন, জেনারেল ঝাং তাদের অন্যতম। সূত্র: আদেক বেরি

২০২৪ সালের ঘটনা। বেইজিংয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন জেনারেল ঝাং ইউজিয়া। তখন তার চোখেমুখে ছিল প্রবল আত্মবিশ্বাস। তাকে চীনের সর্বেসর্বা নেতা শি জিনপিংয়ের সেনাবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত এবং ক্ষমতাধর সহকারী হিসেবে মনে করা হতো।

যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জেনারেল ঝাং-কে দেখে মনেই হয়নি যে নেতাকে (শি জিনপিং) খুশি রাখা নিয়ে তিনি তটস্থ বা ভীত। তিনি একজন পুরোদস্তুর সামরিক ব্যক্তির মতোই সোজাসাপ্টা কথা বলেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল না যে কথা বলার সময় তাকে খুব একটা মেপে বা সতর্ক হয়ে কথা বলতে হচ্ছে।

কিন্তু জেনারেল ঝাংয়ের সেই 'অজেয়' ভাবমূর্তি এবং শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার ধারণা গত সপ্তাহে ভেঙে চুরমার হয়ে গেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, আইন ও রাজনৈতিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই ক্ষমতাধর জেনারেলের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত তিন বছরে শি জিনপিং দুর্নীতি ও অবিশ্বস্ততার অভিযোগে অনেক জেনারেলকে ক্ষমতা থেকে সরিয়েছেন। কিন্তু জেনারেল ঝাংয়ের পতন সম্পূর্ণ ভিন্ন মাত্রার ঘটনা। যারা শি জিনপিংকে খুব ভালো চেনেন বলে দাবি করতেন, তারাও এই ঘটনায় হতবাক।

সুলিভান একে 'রাজনৈতিক ভূমিকম্প'-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'যার সঙ্গে শি জিনপিংয়ের এত দীর্ঘ ইতিহাস, তাকে এভাবে সরিয়ে দেওয়াটা সত্যিই বিস্ময়কর। এটি অনেক প্রশ্নের জন্ম দেয়।'

৭৫ বছর বয়সী জেনারেল ঝাংকে চাইলে সম্মানের সঙ্গে অবসরে পাঠানো যেত। কিন্তু শি জিনপিং তাকে জনসমক্ষে অপদস্থ করার পথই বেছে নিলেন। রোববারের 'লিবারেশন আর্মি ডেইলি'র সম্পাদকীয়তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তার বিরুদ্ধে দুর্নীতি এবং শি জিনপিংয়ের প্রতি অবিশ্বস্ততার অভিযোগ রয়েছে।

২০২৪ সালে বেইজিংয়ে জেক সুলিভানের সঙ্গে বৈঠকে জেনারেল ঝাং। সূত্র: এনজি হান গুয়ান

সম্পাদকীয়তে বলা হয়েছে, জেনারেল ঝাং এবং তার সঙ্গে পতন হওয়া আরেক কমান্ডার জেনারেল লিউ জেনলি সামরিক চেয়ারম্যানের (অর্থাৎ শি জিনপিংয়ের) কর্তৃত্বকে 'পায়ের তলায় পিষেছেন'। তারা সেনাবাহিনীর ওপর কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নেতৃত্বকে 'মারাত্মকভাবে খাটো' করেছেন। তাদের কর্মকাণ্ড সেনাবাহিনীর রাজনৈতিক ভিত্তি ও যুদ্ধের প্রস্তুতিতে 'বিশাল ক্ষতি' করেছে।

গবেষণা প্রতিষ্ঠান 'র‍্যান্ড'-এর রাষ্ট্রবিজ্ঞানী শানশান মে বলেন, 'লেখাটি পড়ে মনে হচ্ছে তারা সত্যিই শি জিনপিংকে চ্যালেঞ্জ করেছিলেন। এটি ছিল ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। দুর্নীতির কথা বলা হলেও মূল অভিযোগটি রাজনৈতিক—শি জিনপিংয়ের সঙ্গে বেইমানি করা।'

কেন শি জিনপিং শেষ পর্যন্ত নিজের সবচেয়ে কাছের জেনারেল ঝাংয়ের বিরুদ্ধে গেলেন, তা নিয়ে বেইজিং ও আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা। কেউ কেউ মনে করেন, অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে যাওয়ার পর জেনারেল ঝাং হয়তো খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন, যা শি জিনপিংয়ের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আবার কেউ ভাবছেন, দুর্নীতি এত গভীরে পৌঁছেছে যে নতুন প্রজন্মের কমান্ডারদের জন্য পথ পরিষ্কার করতে শি জিনপিংকে বড় ধরনের 'শুদ্ধি অভিযান' চালাতে হয়েছে।

এরই মধ্যে আরও কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। রোববার 'ওয়াল স্ট্রিট জার্নাল' নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেনারেল ঝাংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু গোপনীয়তা ফাঁসের অভিযোগ আনা হয়েছে।

তদন্তের সময়ের কারণে জেনারেল ঝাংয়ের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোর দিকে সবার নজর পড়েছে। তবে জ্যাক সুলিভান জানান, ২০২৪ সালে পরমাণু ইস্যুতে তাদের আলোচনা ছিল একদম সাধারণ পর্যায়ের। সেখানে আরও ২০ জন চীনা সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বলেন, জেনারেল ঝাং সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য তাদের দেননি।

২০২৪ সালে চীনের নেতা শি জিনপিং, জেনারেল ঝাং ও অন্যান্য কর্মকর্তারা একটি পুরোনো বিপ্লবী ঘাঁটি পরিদর্শন করছেন। সূত্র: লি গাং

শি জিনপিং এবং জেনারেল ঝাং—দুজনেই 'প্রিন্সলিং' বা বিপ্লবীদের সন্তান। মাও সেতুংয়ের অধীনে তাদের বাবারা কাজ করেছিলেন। জেনারেল ঝাংয়ের বাবা এবং শি জিনপিংয়ের বাবা শি ঝংজুন উত্তর-পশ্চিম চীনে একসঙ্গে কাজ করেছিলেন। শৈশবে তাদের ঘনিষ্ঠতার প্রমাণ না থাকলেও, পারিবারিক এই পটভূমি তাদের সম্পর্ক শক্ত করতে হয়তো সাহায্য করেছিল।

জেনারেল ঝাং ছিলেন একজন সমাদৃত যুদ্ধফেরত প্রবীণ সৈনিক। চীনে বর্তমানে খুব কম কমান্ডারেরই সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা আছে। শি জিনপিং তাকে অবসরের বয়সের পরেও পদে বহাল রেখেছিলেন এবং 'সেন্ট্রাল মিলিটারি কমিশন'-এর ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন। তিনি ছিলেন সেনাবাহিনীর দৈনন্দিন কাজে শি জিনপিংয়ের 'চোখ ও কান'।

এখন জেনারেল ঝাংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে তাকে সামরিক বিচার ব্যবস্থায় গোপন বিচারের মুখোমুখি হতে হতে পারে। আর তেমনটা হলে তার দোষী সাব্যস্ত হওয়া এবং কারাদণ্ড প্রায় নিশ্চিত।

যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা কমিউনিস্ট পার্টির পত্রিকার সাবেক সম্পাদক দেং ইউওয়েন বলেন, 'জেনারেল ঝাংয়ের পতন বেইজিংয়ের ক্ষমতাধরদের ওপর বড় প্রভাব ফেলবে। কারণ তাদের নিরাপত্তার একটি বড় দেয়াল সরে গেল। খোদ শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও যখন জেনারেল ঝাংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না, তখন আর কেউই নিজেকে নিরাপদ ভাবতে পারবেন না।'

১৯৬৮ সালের শেষের দিকে সেনাবাহিনীতে যোগ দেন জেনারেল ঝাং। ১৯৭৯ সালে ভিয়েতনামের সঙ্গে চীনের দীর্ঘ সীমান্ত যুদ্ধে তিনি সম্মুখসারির অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করেন। সৈন্যদের বর্ণনায় তিনি ছিলেন সাহসী ও কৌশলী নেতা। ১৯৮৯ সালে প্রকাশিত যুদ্ধের ইতিহাসে দেখা যায়, তিনি এক জুনিয়র অফিসারকে বলেছিলেন, 'আগে আমাদের শত্রুর গলা টিপে ধরতে হবে যাতে সে পালাতে বা নড়তে না পারে, তারপর আমরা আঘাত করব।'

২০১২ সালে চীনের নেতা হওয়ার পর শি জিনপিং দ্রুত সেনাবাহিনী ঢেলে সাজানোর উদ্যোগ নেন। তখন সেনাবাহিনী দুর্নীতিতে ভরা ছিল এবং পুরনো চিন্তাধারায় আটকে ছিল। জেনারেল ঝাং ছিলেন সেই গুটি কয়েক কমান্ডারের একজন, যাকে শি জিনপিং 'পিপলস লিবারেশন আর্মি' বা পিএলএ সংস্কারের দায়িত্ব দিয়েছিলেন। ২০১৫ সালে সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়।

২০১৭ সালে বেলারুশের মিনস্কে অনুষ্ঠিত একটি অস্ত্র প্রদর্শনীতে জেনারেল ঝাং। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চীনা সামরিক বাহিনীর সেই বিভাগের দায়িত্বে ছিলেন, যা অস্ত্র ক্রয়ের কাজ করত। সূত্র: ভাসিলি ফেদোসেঙ্কো / রয়টার্স

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জেমস চার বলেন, '২০১৫ সালের শেষের দিকে শি জিনপিং সেনাবাহিনীর ওপর পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠার আগে জেনারেল ঝাংই ছিলেন তার সামরিক সংস্কার এজেন্ডার মূল চাবিকাঠি।'

২০১২ সালে জেনারেল ঝাং যুক্তরাষ্ট্রে যাওয়া চীনা সামরিক প্রতিনিধিদলের সদস্য ছিলেন। পেন্টাগনের তৎকালীন কর্মকর্তা ড্রু থম্পসন বলেন, জেনারেল ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী ও কৌতূহলী।

সোমবার এক পোস্টে মিস্টার থম্পসন বলেন, 'তিনি কক্ষে ঢুকলে অন্য চীনা কর্মকর্তারা দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন।' তিনি আরও বলেন, 'অন্য অনেক সিনিয়র অফিসারের মতো বিদেশিদের সঙ্গে কথা বলতে তিনি ভয় পেতেন না বা জড়তা দেখাতেন না।'

ওই বছরের শেষের দিকে তাকে চীনা সেনাবাহিনীর অস্ত্র বিভাগের প্রধান করা হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল ম্যাটিংলি বলেন, 'বিভাগটি ছিল দুর্নীতির আঁতুড়ঘর। দামী অস্ত্র তৈরি ও কেনাকাটার কারণে এটি ঘুষ ও কমিশন খাওয়ার উপযুক্ত জায়গা ছিল।'

এই বিভাগে কাজ করা অন্য অনেক সিনিয়র কর্মকর্তা পরে দুর্নীতিবিরোধী অভিযানে ধরা পড়েন। কিন্তু জেনারেল ঝাং দীর্ঘদিন তদন্তের বাইরে ছিলেন।

এখন জেনারেল ঝাংয়ের এই অপসারণ তাইওয়ান নিয়ে চীনের কৌশল এবং যুদ্ধের ঝুঁকি নিয়ে নতুন প্রশ্ন তুলছে। সাবেক পেন্টাগন কর্মকর্তা মিস্টার থম্পসন মনে করেন, জেনারেল ঝাং যুদ্ধ দেখেছেন এবং এর ভয়াবহতা জানেন।

জেনারেল ঝাং সম্পর্কে থম্পসন লিখেন, 'আমার মনে হয় তিনি যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক সক্ষমতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেন। তিনি শি জিনপিংকে বোঝাতে পারতেন যে তাইওয়ান দখলের অভিযানে ঝুঁকি ও খরচ কতটা হবে। ঝাং ইউজিয়া ছাড়া অন্য কেউ শি জিনপিংকে সামরিক পরামর্শ দিলে তার পরিণতি কী হবে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত।'

Related Topics

টপ নিউজ

ঝাং ইউক্সিয়া / জেনারেল ঝাং / চীন / শি জিনপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net