Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫,০০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2026, 12:05 pm
Last modified: 26 January, 2026, 12:09 pm

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে, বেড়েছে তেলের দামও
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • সোনা কেনার সময় ক্যারেট, হলমার্কসহ যেসব বিষয়ে জানা জরুরি
  • দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার
  • দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক

ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫,০০০ ডলার ছাড়াল

মূল্যবান ধাতুর এই আকাশছোঁয়া চাহিদার পেছনে রয়েছে বেশ কিছু কারণ—স্বাভাবিকের চেয়ে উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা।
টিবিএস ডেস্ক
26 January, 2026, 12:05 pm
Last modified: 26 January, 2026, 12:09 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালে এই মূল্যবান ধাতুর দাম ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ার পর এই ঐতিহাসিক রেকর্ড তৈরি হলো। খবর বিবিসি'র।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা এবং আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এই দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও বাজারকে উদ্বিগ্ন করেছে। গত শনিবার তিনি হুমকি দেন, যদি কানাডা চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে, তবে তিনি দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকে 'নিরাপদ সম্পদ' হিসেবে বিবেচনা করেন। গত শুক্রবার রূপার দামও প্রথমবারের মতো প্রতি আউন্স ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত বছর প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

মূল্যবান ধাতুর এই আকাশছোঁয়া চাহিদার পেছনে আরও কিছু কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—স্বাভাবিকের চেয়ে উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা।

এছাড়া ধারণা করা হচ্ছে, মার্কিন ফেডারেল রিজার্ভ এ বছর আবারও সুদের হার কমাতে পারে। পাশাপাশি ইউক্রেন ও গাজা সংঘাত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও সোনার দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

সোনার অন্যতম প্রধান আকর্ষণ হলো এর আপেক্ষিক দুষ্প্রাপ্যতা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে মাত্র ২ লাখ ১৬ হাজার ২৬৫ টন সোনা খনি থেকে উত্তোলন করা হয়েছে। এই পরিমাণ সোনা দিয়ে বড়জোর ৩–৪টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভর্তি করা সম্ভব। খনি শিল্পের উন্নত প্রযুক্তি এবং নতুন খনি আবিষ্কারের কারণে ১৯৫০ সালের পর থেকেই এর সিংহভাগ উত্তোলন করা হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের অনুমান অনুযায়ী, মাটির নিচে আরও প্রায় ৬৪ হাজার সোনা মজুত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আগামী বছরগুলোতে সোনার বৈশ্বিক সরবরাহ একটি নির্দিষ্ট পর্যায়ে এসে থমকে যেতে পারে।

এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজার বিভাগের প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, 'যখন আপনি সোনার মালিক হন, তখন এটি অন্য কারও ঋণের সঙ্গে জড়িত থাকে না, যেমনটা বন্ড বা শেয়ারের ক্ষেত্রে হয়। শেয়ারের পারফরম্যান্স কোম্পানির ওপর নির্ভর করে, কিন্তু সোনা তেমন নয়।'

তিনি আরও বলেন, 'এই চরম অনিশ্চিত বিশ্বে বিনিয়োগে বৈচিত্র্য আনতে সোনা একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।'

২০২৫ সাল সোনার বাজারের জন্য এক অভিনব বছর ছিল। ১৯৭৯ সালের পর এবারই সোনা বার্ষিক সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে, কারণ বিনিয়োগকারীরা ব্যাপকভাবে এই মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন।

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত শেয়ারের অতিরিক্ত দাম নিয়ে আশঙ্কার কারণে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে সোনার দাম বারবার নতুন রেকর্ড গড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান মেটালস ফোকাস-এর নিকোস কাভলিস বলেন, 'আমার মনে হয় এর একটি বড় কারণ হলো মার্কিন নীতি নিয়ে চরম অনিশ্চয়তা।'

অর্থনৈতিক উদ্বেগের পাশাপাশি সুদের হার কমার সম্ভাবনা থাকলেও সোনার দাম বাড়ে। সাধারণত সুদের হার কমলে বন্ডের মতো খাতে মুনাফা কমে যায়, তাই বিনিয়োগকারীরা সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে নজর দেন।

শুধু সাধারণ বিনিয়োগকারীই নয়, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোও তাদের মজুদে শত শত টন সোনা যোগ করেছে।

কাভলিস বলেন, 'মার্কিন ডলার থেকে সরে আসার একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে, যা সোনার দাম বৃদ্ধিতে দারুণ সাহায্য করছে।'

এ বছরের শুরুতেও সোনার দাম বাড়ার প্রবণতা বজায় রয়েছে। তবে বিশেষজ্ঞ ফ্র্যাপেল সতর্ক করে বলেছেন, বাজার যেহেতু সংবাদের ওপর নির্ভরশীল, তাই কোনো অভাবনীয় ইতিবাচক খবর এলে সোনার দাম কমতেও পারে।

Related Topics

টপ নিউজ

সোনা / সোনার দাম বৃদ্ধি / মূল্যবান ধাতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে, বেড়েছে তেলের দামও
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • সোনা কেনার সময় ক্যারেট, হলমার্কসহ যেসব বিষয়ে জানা জরুরি
  • দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার
  • দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net