Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: আরেক শ্যুটার রহিম গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 01:05 pm
Last modified: 23 January, 2026, 01:07 pm

Related News

  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: ৬৩ বিদেশি ও এক বাংলাদেশির ৭ দিনের রিমান্ড আবেদন
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের
  • চট্টগ্রামে অনলাইন প্রতারণা-জালিয়াতির অভিযোগ, ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: আরেক শ্যুটার রহিম গ্রেপ্তার

বুধবার (৭ জানুয়ারি) তেজগাঁওয়ের আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোসাব্বির।
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 01:05 pm
Last modified: 23 January, 2026, 01:07 pm
স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বির। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় আরেকজন শ্যুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে রহিম নামে ওই শ্যুটারকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রহিমকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। সে মোসাব্বির হত্যায় দুই শ্যুটারদের মধ্যে একজন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র দুইটি উদ্ধারে এখনো অভিযান চলছে। আমরা এই বিষয়ে দ্রুত ব্রিফিং করে বিস্তারিত জানাবো।'

এর আগে মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় এক শ্যুটারসহ চারজনকে গ্রেপ্তার করেছিল ডিবি। তারা হলেন- হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটারের একজন জিন্নাত (২৪), মূল সমন্বয়কারী মো. বিল্লাল, আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির (২৮) এবং ঘটনার আগের দিন ঘটনাস্থল রেকি করা মো. রিয়াজ (৩১)।

গত ১০ জানুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

তখন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হলেও রাজনৈতিকসহ অন্যান্য কারণগুলোও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোসাব্বির। এ সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগমের করা মামলাটি ডিবি তদন্ত করছে।

Related Topics

টপ নিউজ

মোসাব্বির হত্যা / স্বেচ্ছাসেবক দলের নেতা / শ্যুটার / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: ৬৩ বিদেশি ও এক বাংলাদেশির ৭ দিনের রিমান্ড আবেদন
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের
  • চট্টগ্রামে অনলাইন প্রতারণা-জালিয়াতির অভিযোগ, ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net