Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:00 pm
Last modified: 20 January, 2026, 07:06 pm

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার ছয়টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:00 pm
Last modified: 20 January, 2026, 07:06 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার ছয়টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার করা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের জাময়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা আমির মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী আবদুল বাতেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো বিএনপি নেতা (বিদ্রোহী) নাছির উদ্দিন হাজারীও তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন বলেন, 'দলীয় হাইকমান্ডের নির্দেশে জোটের প্রার্থীদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকি তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন।' 

তিনি জানান, ছেড়ে দেওয়া আসনগুলোতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, 'আগামীকাল চূড়ান্ত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।'

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / ব্রাহ্মণবাড়িয়া / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net